নির্বাচনে ৮০ ভাগ মানুষের সমর্থন নেই -ফারুক
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সামিন, ১৩৯১ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৮০ ভাগ মানুষের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
গতকাল জুমুয়াবার রাজধানীর সেগুনবাগিচা ও রিপোর্টার্স ইউনিটির সামনে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
জয়নাল আবদিন ফারুক বলেন, আগামী ৭ই জানুয়ারি নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হবে তাতে দেশের ৮০ ভাগ মানুষের সমর্থন নেই। আর এক দলীয় শাসনব্যবস্থা কায়াম করে গণতন্ত্র ও ভোটাধিকারকে নিশ্চিহ্ন করার জন্য এবং রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন এই নাটক মঞ্চস্থ করছে।
তিনি বলেন, গত কয়েকদিনের লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে নির্বাচন বর্জন করার জন্য, নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আমরা জনগণের অনুভূতি ও মনোভাব বুঝতে পেরেছি। ৭ই জানুয়ারি নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। এই দৃঢ় বিশ্বাস আমাদের ভিতরে জন্মেছে। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে থেকেই ৭ তারিখের নির্বাচন বর্জন করার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। আমাদের আন্দোলন চলছে, চলবে আমরা রাজপথে আছি এবং থাকবো।
ফারুক বলেন, জনগণ যেটা চায়, সরকার সেটা চায় না। তাই সরকার এবং সরকারি দল কী বলছে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো জনগণ এই নির্বাচনকে সমর্থন করছে না এবং করবে না। বর্জন করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদকে বাড়ছে সংঘাত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামাতের বুদ্ধিজীবীরা’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাসায়নিক দিয়ে নারীদের হাত পুড়িয়ে জ্বীনের ভয়, গ্রেফতার ৩
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আগে ২-৩ হাজার টাকা আয় করতাম, এখন ১ হাজারও হচ্ছে না’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো আলামত দেখছি না -সিটিটিসি প্রধান
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাসমান এলএনজি টার্মিনালের কাজ পেতে মরিয়া সামিট -আগ্রহী চীনা কোম্পানিও
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটে ধুঁকছে বিদ্যুৎ, লোডশেডিং বৃদ্ধির শঙ্কা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইবিতে নজিরবিহীন ভর্তি জালিয়াতি, প্রথম সেমিস্টার শেষে ধরা পরল ভুয়া ছাত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে যানবাহনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্নাতক পাসে চাকরি দিচ্ছে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)