নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান!
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি নির্বাচনের আগে দেশে ফিরবেন? দলীয় নেতাকর্মীদের বড় অংশ যেখানে তার দ্রুত প্রত্যাবর্তনের আশা করেন।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহেদ উর রহমান স্পষ্টভাবে বলছেন, নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন না, এবং এটিই এখন তার সবচেয়ে কৌশলগত সিদ্ধান্ত।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডা. জাহেদ উর রহমান এক বার্তায় তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে কিছু মহল পরিকল্পিতভাবে আলোচনা ছড়াচ্ছে যে তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন নাও হতে পারে। এটা এক ধরনের মতলববাজি। উদ্দেশ্য হলো নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা ছড়ানো।
বিএনপি বা তারেক রহমান কেউই নির্বাচন ঠেকাতে চান না। বরং দলীয় নেতৃত্ব মনে করছে, নির্বাচন বর্জন করলে বা নির্বাচন নিয়ে অস্থিরতা বাড়লে লাভবান হবে তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি।
এই রাজনৈতিক বিশ্লেষকের মতে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়- এখানে জড়িত রয়েছে নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক স্থিতি এবং আইনগত জটিলতা। তারেক রহমান চাইলে আজ–কালই দেশে ফিরতে পারতেন। কিন্তু কিছু অত্যন্ত স্পর্শকাতর বিষয় আছে,যা তিনি নিজেও প্রকাশ করতে পারেন না। ফলে ফিরে আসা এখন তার হাতে নেই এককভাবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের সাম্প্রতিক স্ট্যাটাস, যেখানে তিনি উল্লেখ করেছেন যে সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। তা মানুষের মধ্যে সন্দেহ বাড়ালেও বাস্তবতা হলো, রাজনীতির কিছু বিষয় কখনোই প্রকাশ্যে বলা যায় না।
কিছু মহল দাবি করছে- তারেক রহমান দেশে ফিরতে না পারলে বিএনপি নির্বাচনে যাবে না। তবে জাহেদ উর রহমান এই ধারণাকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেন। বিএনপি নির্বাচনে না গেলে কী হবে? জামাতসহ কয়েকটি দল জিতে ক্ষমতায় যেতে পারে। সেই পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরার পথ আরও কঠিন হবে। তাই বিএনপি নির্বাচন বহিষ্কার করার প্রশ্নই আসে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)