নির্বাচনি সীমানা চূড়ান্তের পর বাড়ছে বিক্ষোভ-অসন্তোষ, ইসির সামনে যে সংকট
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সীমানার পুনর্র্নিধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বা ইসি। তালিকা চূড়ান্তের পর দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচনি এলাকার সীমানায় যে পরিবর্তন আনা হয়েছে, যার প্রভাব পড়েছে কমপক্ষে ৪৬টি সংসদীয় আসনের ওপর।
গত বৃহস্পতিবার সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশের পর নতুন করে বিক্ষোভ ও অসন্তোষ দেখা যাচ্ছে বাগেরহাট, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি জায়গায়।
সীমানা পুনর্র্নিধারণ করে ইসি যে গেজেট প্রকাশ করেছে, সেখানে বাগেরহাট থেকে একটি আসন কমানো হয়েছে, একটি আসন বাড়ানো হয়েছে গাজীপুরে।
ইসি চূড়ান্ত গেজেট প্রকাশের গত দুই দিন বাগেরহাটে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক দল। লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাগেরহাটের সব রাজনৈতিক দল নিয়ে গঠিত সর্বদলীয় সংগ্রাম কমিটি।
এই আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বলেছেন, সীমানা নিয়ে ইসি তাদের সিদ্ধান্ত থেকে সরে না এলে তারা মাঠের কর্মসূচির পাশাপাশি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।
জাতীয় সংসদের সীমানা নির্ধারণ নিয়ে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে নানা ধরনের দাবি আপত্তি বা সুপারিশ জমা পড়ে।
চলতি বছর সীমানার খসড়া প্রকাশের পর এ নিয়ে নির্বাচন কমিশনে কয়েকশ আবেদন জমা পড়ে। সেগুলো নিয়ে শুনানির পর চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে ইসি।
কিন্তু এই গেজেট প্রকাশের পরই বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। হরতাল অবরোধসহ বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এই চাপ কিভাবে সামলাবে। কিংবা আইনি প্রতিকারের কোন সুযোগ আছে কী না- সেই প্রশ্নও সামনে আসছে।
সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক এক সময়ে নির্বাচন কমিশনের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিবিসি বাংলাকে বলেন, গেজেটের আগে আপত্তি শুনানি হয়েছে। শুনানির পর গেজেট চূড়ান্ত হয়েছে। এর বিরুদ্ধে সাধারণত আদালতে কোনো মামলা করা যায় না সংবিধান অনুযায়ী। কিন্তু বড় ধরনের ব্যত্যয় ঘটলে হয়তো আইনি প্রক্রিয়ায় যেতে পারে।
কোনো কোনো আসনের প্রার্থীরা বলছেন, খসড়া তালিকার নিষ্পত্তি না করে কোথাও কোথাও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে চূড়ান্ত গেজেটে। এটি নতুন করে সংকট তৈরি করেছে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এখন এ নিয়ে তাদের হাতে আর কিছু নেই। এবং তারা এটিও মনে করছেন এই সীমানায় আর কোনো পরিবর্তন আনার সুযোগ আছে।
এমন আইনি জটিলতা ও বিভিন্ন জেলায় রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থান নতুন করে যে সংকটের ইঙ্গিত দিচ্ছে, সেই প্রশ্ন আপতত নির্বাচন কমিশনকে তাকিয়ে থাকতে হবে উচ্চ আদালতের দিকেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












