নিরাশ্রয়ের আশ্রয়
এতিম ছেলেটির কথাগুলো শুনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অশ্রুসিক্ত নয়নে তাকে কোলে তুলে নিলেন এবং বললেন, “বাবা, তোমার মতো আমার মা-বাবা উনারাও আমার শৈশবেই মহান আল্লাহ পাক উনার দীদারে চলে গিয়েছেন। আজ থেকে আমাকে তোমার পিতা, উম্মুল মু’মিনীন হযরত আছ ছালিছা আলাইহাস সালাম উনাকে তোমার মা এবং সাইয়্যিদাতুনা হযরত নূরুর রবিয়াহ আলাইহাস সালাম উনাকে তোমার বোন বলে মনে করো।” এই বলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছেলেটির কপালে চুম্বন করলেন এবং সাথে করে নিয়ে হুজরা শরীফে পৌঁছলেন। উম্মুল মু’মিনীন হযরত আছ ছালিছা আলাইহাস সালাম উনাকে ডেকে বললেন, “হে হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম! দেখুন, আপনার জন্য একটি ছেলে নিয়ে এসেছি। আপনি তাকে আপন ছেলের মতো মনে করে লালন-পালন করুন।”
উম্মুল মু’মিনীন হযরত আছ ছালিছা আলাইহাস সালাম তিনি ছেলেটিকে আদর করে কোলে তুলে নিলেন। নিজের হাত মুবারকে গোসল করিয়ে দিলেন, নতুন জামা-কাপড় পরালেন এবং খেতে দিলেন। নিজের ছেলের মতোই ছেলেটিকে লালন-পালন করতে লাগলেন। আর এভাবেই নিরাশ্রয় ছেলেটি আশ্রয় খুঁজে পেলেন যিনি রহমাতুল্লিল আলামীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুজরা শরীফে। সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য