নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ওঠার আগেই ভেটোর হুমকি যুক্তরাষ্ট্রের
, ০৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় মানবিক যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের কথা জানিয়েছে পরিষদের অস্থায়ী সদস্য আলজেরিয়া। আগামীকাল মঙ্গলবার সেই প্রস্তাব উত্থাপিত হওয়ার কথা। তবে তার আগেই এই প্রস্তাবে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত সপ্তাহ দুয়েকেরও বেশি সময় আগে এই যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব আনে। কিন্তু এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছে, এই প্রস্তাব বর্তমানে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে যে ‘স্পর্শকাতর আলোচনা চলছে’ সেটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সেই প্রক্রিয়াকে ভেস্তে দিতে পারে।
জাতিসংঘের একটি কূটনৈতিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদে এই যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপনের জন্য গত শনিবার আবেদন করেছে আলজেরিয়া। এই প্রস্তাব গৃহীত হওয়ার জন্য নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯ সদস্যের সমর্থন লাগবে এবং স্থায়ী পাঁচ সদস্যের-যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া-এই প্রস্তাবে ভেটো থাকা চলবে না।
লিন্ডা থমাস-গ্রিনফিল্ড গত শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র এই খসড়া রেজুলেশনে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা সমর্থন করে না। এই অবস্থায় এটি ভোটের জন্য উত্থাপিত হলে তা যুক্তরাষ্ট্রগ্রহণ করবে না।’ এর আগেও দুবার নিরাপত্তা পরিষদে গাজায় হামাস-দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধের প্রস্তাব উত্থাপিত হয়েছিল। কিন্তু দুবারই যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভেটো দিয়েছে।
অন্য দু’বার যুক্তরাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত ছিল। তবে এ দুই প্রস্তাবে মূলত গাজায় আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি উত্থাপিত হয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












