নিরপত্তায় বড় ঝুঁকি ‘পেন গান’!
, ১২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ছদ্মবেশী ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র ‘পেন গান’-এর ব্যবহার ও বিস্তার নতুন করে উদ্বেগ তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে। সম্প্রতি এক হত্যাচেষ্টা তদন্তে এমন অস্ত্র উদ্ধারের পর এর উৎস, চোরাচালান নেটওয়ার্ক ও বিস্তার নিয়ে অনুসন্ধান শুরু করেছে গোয়েন্দারা।
গোয়েন্দারা বলছে, ৩ এপ্রিল পুরান ঢাকায় যুবদল নেতাকে হতাচেষ্টায় পেন গান বা কলম পিস্তল ব্যবহারের তথ্য পাওয়া যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এটি ঢাকার অপরাধ জগতে নতুন উদ্যোগ সৃষ্টি করেছে। আকারে ছোট হওয়ায় এটি সহজে লুকিয়ে রাখা যায় এবং গুলি ছোড়ার আগে শনাক্ত করা কঠিনও। যুবদল নেতার গুলির ঘটনা তদন্ত করতে গিয়ে এই পেন গানের রহস্য উদঘাটন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের একটি দল। যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জে থেকে সোহেল ওরফে কাল্লু এবং সাইমন নামে দুইজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে এই বিশেষ অস্ত্রটি জব্দ করা হয়। গোয়েন্দারা এখন এর উৎস এবং চোরাচালান রোড খুঁজে বের করার চেষ্টা করছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পেন গান হলো আকারে অত্যন্ত ক্ষুদ্র এবং দেখতে অবিকল সাধারণ কলমের মতো একটি আগ্নেয়াস্ত্র। এর গঠনশৈলী এতটাই নিখুঁত যে, সাধারণ দৃষ্টিতে এটিকে একটি লিখন সামগ্রী ছাড়া অন্য কিছু মনে হওয়া প্রায় অসম্ভব। সাধারণত এতে একটি ছোট ফায়ারিং মেকানিজম থাকে, যা একটি বুলেট ছোড়ার সক্ষমতা রাখে। কলমের মতো দেখতে হওয়ায় এটি পকেটে, ব্যাগে এমনকি সিগারেটের প্যাকেটেও খুব সহজেই লুকিয়ে রাখা যায়। মেটাল ডিটেক্টর বা তল্লাশির সময় এটি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে সক্ষম হতে পারে, কারণ এটি আগ্নেয়াস্ত্রের প্রচলিত কাঠামোর সাথে মেলে না। আর উদ্ধারকৃত অস্ত্রগুলোতে কোনো ম্যানুফ্যাকচারিং মার্ক বা সিরিয়াল নম্বর পাওয়া যায়নি। আবার এগুলোর উৎস বা ট্র্যাকিং করা অত্যন্ত কঠিন। খুব কাছ থেকে হামলার জন্য এটি অত্যন্ত কার্যকর এবং আক্রমণকারী মুহূর্তের মধ্যে এটি ব্যবহার করে পালিয়ে যেতে পারে।
পুলিশের সাবেক আইজিপি আশরাফুল হুদা বলেন, এটি জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। যেহেতু এটি ছোট এবং সন্দেহাতীত, তাই ভিআইপি বা ভিভিআইপি নিরাপত্তার ক্ষেত্রে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোন মূল্যে এর ব্যবহাররোধ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষকের ৩০ টাকার সবজি শহরে ৬০, বাড়তি টাকা কার পকেটে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৮ শিক্ষাক্রমে আসছে বিস্তৃত পরিবর্তন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












