২০২৮ শিক্ষাক্রমে আসছে বিস্তৃত পরিবর্তন
, ২০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
২০২৭ শিক্ষাবর্ষে প্রয়োজনভিত্তিক সীমিত পরিমার্জনের পর এবার ২০২৮ সালের শিক্ষাক্রমে বিস্তৃত ও বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এ লক্ষ্যে চলতি বছরের অক্টোবর মাসেই বর্তমান শিক্ষাক্রমের মূল্যায়ন ও পর্যালোচনার কাজ শুরু করতে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিউ কমিটির বৈঠকের মাধ্যমে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, ২০২৮ সালের শিক্ষাক্রমে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নির্ধারণের প্রাথমিক কাজ শুরু হচ্ছে শিক্ষাক্রম বাস্তবায়নের প্রায় দুই বছর আগেই।
এনসিটিবি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে বর্তমান শিক্ষাক্রমের বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়বস্তু ও শিখনফল কতটা অর্জন করতে পারছে, শিক্ষকদের শ্রেণিকক্ষে শিক্ষাক্রম বাস্তবায়নে কী ধরনের সমস্যা হচ্ছে, শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে কোথায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং বর্তমান শিক্ষাক্রমের কোন কোন অংশে পরিবর্তন, সংশোধন, সংযোজন বা বিয়োজন প্রয়োজনসহ সব বিষয় পর্যালোচনা করা হবে। আর, এ মূল্যায়নের ফল ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতেই পরবর্তী সময়ে ২০২৮ সালের শিক্ষাক্রমে পরিবর্তনের ক্ষেত্র নির্ধারণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান মূল্যায়ন ব্যবস্থাও ২০২৮ সালের শিক্ষাক্রম পর্যালোচনার গুরুত্বপূর্ণ অংশ হবে। শিক্ষার্থীরা যা শিখছে, প্রচলিত মূল্যায়ন পদ্ধতিতে তা কতটা যথাযথভাবে যাচাই করা যাচ্ছে এবং মূল্যায়ন ব্যবস্থায় কোনো পরিবর্তনের প্রয়োজন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। তবে মূল্যায়ন পদ্ধতিতে কী ধরনের পরিবর্তন আনা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অংশীজনদের মতামত ও বর্তমান শিক্ষাক্রমের মূল্যায়নের ফল পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এনসিটিবি সূত্র জানায়, ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণিতে ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও খেলাধুলাবিষয়ক দুটি বই যুক্ত করা হবে। ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি বই। একইসঙ্গে শিক্ষার্থীদের কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রতি আগ্রহ তৈরির বিষয়টিও নতুন বই ও পাঠ্যবিষয়বস্তুর মধ্যে যুক্ত করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষকের ৩০ টাকার সবজি শহরে ৬০, বাড়তি টাকা কার পকেটে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












