নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে ‘বিদেশি ফল’
রাজধানীর বাদামতলীতে দেশের সবচেয়ে বড় ফলের আড়ত। সেখানে ফল আমদানি কারকদের সঙ্গে কথা বলে জানা যায়: চাহিদা মতো এলসি খুলতে না পারা, টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়া এবং উচ্চ শুল্ক হারের কারণে দেশের বাজারে ফলের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। পাশাপাশি যুক্ত হয়েছে খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতা।
২০২২ সালের সঙ্গে ২০২৩ সালের একই সময়ের তুলনামূলক চিত্র বলছে: যে আপেল গত বছরের এ সময় ১৫০ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হতো, সেই আপেল এখন ৩৫০ থেকে ৪০০ টাকা। ১৫০ থেকে ১৮০ টাকার মাল্টা ২৮০ থেকে ৩০০ টাকা। ২৬০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হওয়া আনার এখন বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজি দরে। যে লাল আঙ্গুরের দাম ছিলো ২৮০ থেকে ৩০০ টাকা সেটির দাম গিয়ে ঠেকেছে ৩৬০ থেকে ৩৮০ টাকা। ১৫০ থেকে ১৭০ টাকার কমলা এখন ২৬০ থেকে ২৭০টাকা।
আমদানি ফলের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কেনো? জানতে চাইলে বাদামতলীর ফল আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এ. মজিদ এন্ড সন্সের মালিক এমডি. ইউসুফ খান জানান: দুই বছর আগে এক কনটেইনার আপেল আনতে যে পরিমান শুল্ক দিতে হতো এখন তার দ্বিগুণ লাগে। আগে যেখানে কনটেইনার প্রতি ৩০ থেকে ৩২ লাখ টাকা খরচ হতো এখন তা ৪৭ থেকে ৪৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। প্রতি কনটেইনারে আপেলের ২০ কেজি ওজনের ১ হাজার ১৮৬টি কার্টন থাকে। যার প্রতি কার্টনে শুধু শুল্ক গুনতে হচ্ছে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা। আর মাল্টার এক কনটেইনারে ১৬ কেজি ওজনের ১ হাজার ৬০০ কার্টন থাকে; প্রতি কার্টনে ডিউটি গুনতে হচ্ছে ৯৫০ থেকে ১ হাজার টাকা।
আগে যেখানে বিদেশি ফলের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্কহার ছিল ৩ শতাংশ, সেটি গত ৯ মাস আগে বেড়ে দাঁড়ায় ২৩ শতাংশে। তার সঙ্গে আমদানিতে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি, ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ অগ্রিম আয়কর এবং ৪ শতাংশ অ্যাডভান্স ট্রেড ভ্যাট যুক্ত হয়।
আবার এলসি খুলতে ভোগান্তির কথাও উঠে আসে এই ব্যবসায়ীর কথায়। তিনি জানান: লাল আঙ্গুর আনতে তাদের এখন ৭ কেজির একটি কার্টনে ডিউটি খরচই দিতে হচ্ছে ৮৫০ টাকা। এরপর পোর্ট থেকে আনা, লেবার খরচসহ নানা আনুষঙ্গিক খরচ যুক্ত হয়।
আবার খুচরা বিক্রেতারা যখন পাইকারি আড়ত থেকে ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করছে তখন কেজি প্রতি ৬০ থেকে ৮০ বেশি দামে বিক্রি করছে। আর এসবের চাপ গিয়ে পড়ছে সাধারণ ক্রেতার ওপর। ব্যাবসায়ীরা বলছেন, আগের তুলনায় তাদের বেচা-বিক্রি কমেছে কয়েকগুণ। তাদের পক্ষে এখন ব্যবসা করাই কঠিন হয়ে পড়েছে।
এমন পরিস্থিতে বাজারে এসে চাহিদা মতো ফল কিনতে পারছেন না ক্রেতারা। মোহাম্মদপুর টাউন হলে বাচ্চার জন্য লাল আঙ্গুর আর আপেল কিনতে এসেছেন বেসরকারি এক প্রতিষ্ঠানের চাকুরিজীবী ইয়াসির আহমেদ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন: বেশ কয়েকদিন থেকেই আমার বাচ্চাটা লাল আঙ্গুর খেতে চাচ্ছিলো। গত পরশু এসে দাম দেখে ফিরে গেছি। আবার এসেছি। আগে ১ কেজি লাল আঙ্গুর আর ১ কেজি আপেল নিতাম। এখন হাফ কেজি করে নিলাম।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।