নাশতা কম দেয়া নিয়ে মারধরে গৃহবধূর মৃত্যু!
চট্টগ্রাম সংবাদদাতা:
পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গৃহবধূ সিফাতুন নুর মীমের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় তার শাশুড়ি রিজিয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় মীমের স্বামী ও দুই ননদকেও আসামি করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মীমের বাবা মোহাম্মদ নুরের অভিযোগের ভিত্তিতে পটিয়া থানায় মামলাটি করা হয়। মামলায় দ-বিধির ৩০৬ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে তারেকের সঙ্গে মীমের বিয়ে হয়। বিয়ের দুই মাস পর তারেক বিদেশে চলে যান। এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মীমের বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল।
এজাহারে অভিযোগ করা হয়, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় মীমের মা জহিনুর আক্তার বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে মেয়ের শ্বশুরবাড়িতে নিয়ে যান। নাস্তা কম হয়েছে- এমন অভিযোগ তুলে রিজিয়া বেগম ও দুই ননদ তাঁকে গালিগালাজ ও অপমান করেন। এ নিয়ে মীম ও তার মায়ের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই তিনজন মীমকে মারধর করে এবং আত্মহত্যায় প্ররোচনা দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, মীম বিষয়টি মুঠোফোনে স্বামী তারেককে জানালে সেও তাকে গালিগালাজ করে এবং আত্মহত্যা করতে বলে বলে অভিযোগ রয়েছে।
পরে ওই দিন রাত সাড়ে আটটার দিকে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইলিয়াছ খাঁর বাড়িতে নিজের শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে মীম। পরে শাশুড়ি ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ অক্টোবর দ তার মৃত্যু হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, মামলা দায়েরের আগে রিজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে মীমের বাবার এজাহারের ভিত্তিতে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।