শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বাড়তি দামে ‘পোয়া-হালিতে’ সীমাবদ্ধ নিত্যপণ্যে বাজার

Asrar প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, সকাল ৬:৩৮

নিজস্ব সংবাদদাতা:
পকেটে টাকা কম তাই নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালাতে কেনাকাটায় কাটছাঁট করতে হচ্ছে ক্রেতাদের। একসময় যে বাজারে চাল-ডাল, আলু-পেঁয়াজ কেজি হিসেবে কেনা হতো, সেখানে ক্রেতারা এখন কিনছেন পোয়া, হালি কিংবা ৫০/১০০/২০০ টাকার পণ্য। বাজারের এই পরিবর্তনে শুধু ক্রেতারাই নন, বিক্রি কমে যাওয়া ও খাটুনি বেড়ে যাওয়ায় চাপে পড়ছেন বিক্রেতারাও।
রাজধানীর মালিবাগ রেলগেট কাঁচাবাজারে মুদিদোকানির সঙ্গে কথা বলছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী জয়নুল ইসলাম। ফর্দটা বড় নয়, তবে অদ্ভুত ঠেকতে পারে আগের যেকোনো স্বাভাবিক সময়ের তুলনায়। ‘ভাই, এক হালি ডিম, এক পোয়া মসুর ডাল, আধা কেজি পেঁয়াজ আর ২/৩টা রসুন, দেন।’
দোকানি খলিল পলিথিনে মেপে মেপে জিনিসগুলো দিচ্ছেন। কোনো পণ্যের পরিমাণই কেজির ঘরে পৌঁছায়নি। পকেট থেকে টাকা বের করে জয়নুল দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘মাস শেষ হতে এখনো দশ দিন বাকি। বেতনের টাকা বাড়ি ভাড়া আর বাচ্চার স্কুলে চলে গেছে। এখন ব্যাগভর্তি কেনার সামর্থ্য নেই ভাই, দিন এনে দিন খাওয়ার মতো অল্প অল্প কিনতে হচ্ছে।’
নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও আয়-ব্যয়ের চরম অসঙ্গতিতে পড়ে নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তের বড় একটি অংশও বাজার করতে গিয়ে কেজির বা ডজনের বদলে ৫০/১০০/২০০ টাকার অঙ্কে হিসাব কষে পণ্য কিনছেন।
বাজারে ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি কাটছাঁট হচ্ছে নিত্যপ্রয়োজনীয় প্রধান কয়েকটি পণ্যে- তেল, মসুর ডাল, চিনি, মাছ, গোশত এবং কাঁচা শাকসবজি ও মসলায়। আগে যেখানে আলু-পেঁয়াজ পাল্লা (৫ কেজি) বা কেজিতে কেনা হতো, এখন ক্রেতারা কেজি প্রতি দাম ধরে ৫০-১০০ টাকায় যতটুকু মেলে তা নিচ্ছেন। কেউ কাঁচামরিচ কিনছেন ২০ বা ৩০ টাকার। যারা ডিম ডজন বা এক খাঁচি (৩০ টি) করে নিতেন, তারা নেমে এসেছেন হালিতে। এখন ব্রয়লার মুরগিও অনেকে টুকরো করে কিংবা শুধু পা-গিলা-কলিজা কিনছেন।
মগবাজারের একটি শোরুমের বিক্রয়কর্মী বলেন, আগে মাসে অন্তত দশ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি করে ডাল ও পেঁয়াজ, এক কেজি চিনি একবারে কিনতাম। এখন প্রতিদিনেরটা প্রতিদিন কিনি। আজ ২৫০ গ্রাম মসুর ডাল, এক হালি ডিম, আর ২০ টাকার রসুন নিয়েছি। রাতে কোনোমতে ফুটিয়ে পাতলা ডাল, ডিম ভাজি আর ভাত খাব।
না পারি সইতে, না পারি টিসিবির লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে। বাধ্য হয়ে পরিচিত দোকান থেকে অল্প অল্প করে জিনিস কিনতে হয়, মাসের শেষে প্রায়ই বাকিতে কেনাকাটা করতে হয়।
মগবাজারের নয়াটোলায় গরুর গোশত বিক্রেতা সবুজ খান বলেন, আগে যিনি সাত কেজি গোশত নিতেন এখন তিন/চার কেজি নেন। যারা তিন/চার কেজি করে নিতেন তারা এক কেজি করে নেন। এর বাইরে অনেকেই এসে বলেন ৩০০-৫০০ টাকার গোশত দিতে। আমরা ক্রেতার চাহিদা অনুযায়ী কেজি প্রতি দাম ধরে ৩০০-৫০০ টাকার গোশত ওজন করে দেই। এখন নির্দিষ্ট ওজন না বরং নির্দিষ্ট টাকা দিয়ে গোশত কেনার লোকের সংখ্যা অনেক বেশি।
লাগামহীন এই বাজারে ক্রেতাদের ‘খুচরো’ কেনাকাটার প্রবণতা বিক্রেতাদের জন্যও স্বস্তির নয়। তাদের দাবি- এতে করে কমেছে বিক্রি ও মুনাফা , উল্টো বেড়েছে খাটুনি।
মগবাজারের নয়াটোলা এলাকার মুদি ব্যবসায়ী হারুন মিয়া জানান, আগে যেখানে দিনে ১৫-২০ কেজি মসুর ডাল এক-দুই কেজি করে কয়েকজনের কাছেই বিক্রি হয়ে যেত, এখন সেই পরিমাণ ডাল বিক্রি করতে অন্তত ৫০ জন ক্রেতা সামলাতে হয়। হারুন বলেন, আগে ১০০ গ্রাম বা আড়াইশ গ্রাম মসুর ডাল কেউ চাইলে আমরা বিরক্তি প্রকাশ করতাম। এখন সেই ক্রেতাই সবচেয়ে বেশি। দিনে কয়েকশ বার পাল্লায় ১০০-২০০ গ্রাম মাপতে গিয়ে সময় নষ্ট হয়, দোকানে ভিড় জমে কিন্তু বিক্রি বাড়ে না।
ব্যবসায়ীরা আরও জানান, ছোট ছোট পরিমাণে পণ্য দিতে গিয়ে পলিথিন ও ছোট প্যাকেটের ব্যবহার বেড়েছে তিন থেকে চার গুণ। এক কেজি চাল বা ডাল একবার প্যাক করতে যে খরচ ও সময় লাগে, তা চার বা আট ভাগে বিক্রি করতে বিক্রেতার বাড়তি কয়েক টাকা পলিথিন বাবদই খরচ হয়ে যায়।
সবজি বিক্রেতা সুজন মিয়া বলেন, অনেকে এসে বলে- মামা, দুইটা পটল আর একটা বেগুন দেন। এভাবে বিক্রি করলে বাকি সবজি শুকিয়ে নষ্ট হয়, লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হয়।
অর্থনীতির বিশ্লেষণে দেখা যায়, এই খুচরো কেনাকাটায় ক্রেতার অজান্তেই খরচ আরও বেড়ে যায়। যেমন- এক কেজি মসুর ডালের দাম ১৫০ টাকা হলেও এক পোয়া (২৫০ গ্রাম) কিনতে গেলে নেওয়া হচ্ছে ৪০/৪৫ টাকা, যার ফলে কেজি পড়ে যায় ১৬০-১৮০ টাকা। অর্থাৎ নগদ টাকার টান সামলাতে গিয়ে নিম্ন আয়ের মানুষগুলোকে উল্টো বাড়তি মাশুল দিতে হচ্ছে।
বাজারের এই কাটছাঁটের সবচেয়ে বড় ধাক্কাটি লাগছে পরিবারের শিশু ও বয়স্কদের ওপর। পুষ্টিবিদদের মতে, মাছ-গোশত বাদ দিয়ে শুধু পাতলা ডাল, আলুভর্তা বা এক টুকরো ডিম দিয়ে ভাত খাওয়ার ফলে নিম্নবিত্ত পরিবারগুলোতে দীর্ঘমেয়াদি প্রোটিন ঘাটতি ও পুষ্টিহীনতা তৈরি হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৫ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৫ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৫ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৫ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৬ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৬ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৬ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৬ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৬ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৬ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৬ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৬ ঘণ্টা আগে