মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
সংবাদ বিজ্ঞপ্তি:

নারী বিষয়ক সংস্কার কমিশনের কমিটি বাতিলসহ ৭ দফা দাবী

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, রাত ১২:৩৩
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও উক্ত কমিশনের দ্বীন ইসলামবিদ্বেষী সংস্কার প্রস্তাবকারীদের রাষ্ট্রদ্বীন অবমাননার দায়ে গ্রেফতার করে বিচার করার দাবি জানিয়েছে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর মালিবাগ মোড়ে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র ব্যানারে বাংলাদেশসহ সারা বিশ্বে মুসলমানদের ঈমান ও জান-মাল হেফাজতে ৭ দফা দাবীতে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। দাবিসমূহ হলো-
১। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেক দ্বীন ইসলাম বিরোধী বিষয় আছে। অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা, যৌনপেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা, নারী-পুরুষ সমতা বাদদিয়ে লিঙ্গভিত্তিক সমতা প্রস্তাবনাসহ ৪৩৩টি সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাবনাগলোর মধ্যে অনেক কুফরী ও ইসলাম বিদ্বেষী প্রস্তাবনা রয়েছে। তাই পুরো প্রতিবেদনসহ সংস্কার কমিটি পুরোটাই বাতিল করতে হবে। যে কমিশন এমন দ্বীন ইসলামবিদ্বেষী সংস্কার প্রস্তাব করতে পারে তাদেরকে রাষ্ট্রদ্বীন অবমাননার দায়ে গ্রেফতার করে বিচার করতে হবে।
২। বাংলাদেশে সংস্কারের নামে কোন দ্বীন ইসলামবিরোধী আইন বা নিয়ম-নীতি জারি করা যাবে না।
৩। কথিত পানি উৎসবের নামে বাংলাদেশের পার্বত্য এলাকায় বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির অনুপ্রবেশ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ। তারা কিভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করলো তা তদন্ত করতে হবে। এবং তাদের প্রবেশের অনুমতি দাতা ও আশ্রয়দাতাদের আইনের আওতায় এনে গ্রেফতার করে বিচার করতে হবে।
৪। ফিলিস্তিনের গাজা ইস্যুতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দ্বি-রাষ্ট্র নীতি থেকে সরে আসতে হবে এবং ১৯৪৮ সালের আগের ফিলিস্তিনের মানচিত্রকে স্বীকৃতি দিতে হবে। তাই ঘোষণা করতে হবে যে, “অবৈধ দখলদার পরগাছা ইসরাইলের কোনো ভূমি নেই। পুরো ভূমির মালিকানা এবং খবরদারী করার অধিকার এবং দায়িত্ব আল-আকসার মুক্তিকামী গাজাবাসীর। গাজাবাসীদের উপর ইতিহাসের নৃশংসতম হত্যাকা-ের জন্য পরগাছা ইসরাইল, আমেরিকা, ইংল্যান্ড, ভারত-কে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে তাদের সাথে কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক সব ধরণের সম্পর্ক ছিন্ন করতে হবে। তাদের সব রকমের পণ্য, ব্যাংক, বীমা, নেটওয়ার্ক, সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যম, অপসংস্কৃতি সবকিছু বর্জন করতে হবে। মুসলমানদের নিজস্ব পণ্য সামগ্রী বিশেষ করে সুন্নতী সামগ্রী ব্যবহারের ডাক দিতে হবে। মুসলমানদের নিজস্ব নেটওয়ার্ক, নিজস্ব সংবাদ মাধ্যম এবং নিজস্ব সামাজিক মাধ্যম তৈরী করে তা জারী করতে হবে। মুসলমানদের সামাজিক যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাক্বিম (এসএম৪০ ডট কম) সারা পৃথিবীতে জারী করতে হবে। সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী এই সব সন্ত্রাসী রাষ্ট্রগুলো এবং তাদের সহযোগীদের প্রতিহত করার জন্য ৫৭টি মুসলিম রাষ্ট্রসহ বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে একটি সামরিক জোট গঠন করার আহবান জনাতে হবে। মুসলমানদের নিরাপত্তার জন্য আকাশ নিরাপত্তা ব্যবস্থা, বিমাণ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র দিয়ে গাজাবাসীকে সহযোগীতা করতে হবে। বাংলাদেশ সরকারসহ সমস্ত মুসলিম রাষ্ট্রকে আমেরিকান ডলার বর্জন করতে হবে এবং মুসলমানদের নিজস্ব মুদ্রা ব্যবস্থা জারী করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সমস্ত মুসলিম দেশের রিজার্ভ ডলারে না রেখে স্বর্ণে সংরক্ষণ করতে হবে।
৫। ট্রেডিং ইকোনোমিকস ওয়েবসাইটের তথ্য মতে বাংলাদেশের সাথে দখলদার ইসরাইলের মধ্যে বর্তমানে বাণিজ্য অব্যাহত আছে। তারা বলেন, যে উপায়েই হোক অথবা যত সামান্যই হোক দখলদার ইসরাইলের সাথে পণ্য আমদানি-রফতানির ঘটনা খুবই উদ্বেগজনক বিষয়। কারণ এর মাধ্যমে দখলদার ইসরাইলকে স্বীকৃতি দেয়ার অর্থনৈতিক অজুহাত তৈরী হতে পারে। তাই ইসরাইলের সাথে সামান্যতম আমদানি-রফতানিও বন্ধ করতে হবে।
৬। ভারতে মুসলমান নির্যাতনের প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে ভারত থেকে সকল প্রকার পণ্য আমদানি বন্ধ করতে হবে। ভারতীয় টিভি চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ভারত সরকারকে মুসলিম নির্যাতন বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে চাপ দিতে হবে এবং নিন্দাবাদ জ্ঞাপণ করতে হবে। সমস্ত মুসলমান দেশের এটা ফরজ দায়িত্ব।
৭। দেশ বিরোধী ষড়যন্ত্রের কারণে প্রথম আলো ও ডেইলি স্টার নিষিদ্ধ করতে হবে।
বার্তা প্রেরণে: প্রেস প্রতিনিধি- ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ১ ঘণ্টা আগে ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ… ১ ঘণ্টা আগে কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্… ১ ঘণ্টা আগে খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক… ১ ঘণ্টা আগে স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল… ১ ঘণ্টা আগে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে ১ ঘণ্টা আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও… ১ ঘণ্টা আগে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়… ১ ঘণ্টা আগে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু… ১ ঘণ্টা আগে বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই… ১ ঘণ্টা আগে অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়… ১ ঘণ্টা আগে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল… ১ ঘণ্টা আগে