নারীস্বাস্থ্য: অস্টিওআর্থ্রাইটিস বেশি দেখা যায় বয়স বাড়লে
এ রোগে চিকিৎসাপদ্ধতি কী?
যখন কেউ এ ধরনের সমস্যা নিয়ে আসে তখন আমরা প্রথমে রোগীর ইভ্যালুয়েশন করি, রোগটা দেখি এবং বিবেচনা করি। বয়স কত, জীবনাচরণ কেমন, শরীরের কী অবস্থা, আগে থেকে কোনো রোগ আছে কিনা ইত্যাদি বিবেচনায় নিয়ে আসি। এসবের ওপর ভিত্তি করে আমরা আসলে ফোকাস করি রোগীর কী হয়েছে। কেন রোগী কষ্ট পাচ্ছে। এরপর আমরা সরেজমিনে পরীক্ষা করি-রক্তশূন্যতা আছে কিনা, তার পালস কেমন। পাশাপাশি আমরা তার হাঁটু পরীক্ষা করি, ঘাড়ে সমস্যা থাকলে ঘাড় পরীক্ষা করি। এরপর আমরা দেখি তার আর কোনো পরীক্ষা-নিরীক্ষা লাগবে কিনা। আমাদের যদি বিবেচনায় আসে পরীক্ষা নিরীক্ষা না করলেও চলবে তখন ওষুধ দিই। পাশাপাশি রোগীকে হাঁটুর কিছু ব্যায়াম করতে বলি। যদি রোগীর হঠাৎ করে বেশি খারাপ লাগে তাহলে আমরা কিছু পরীক্ষা করতে বলি। রোগীকে মূলত আমরা একটা এক্স-রে করতে দিই। হাঁটুর ব্যথা হলে হাঁটুর এক্স-রে করতে দিই। এছাড়া আনুষঙ্গিক আরো পরীক্ষা করতে হয়-কিডনি ফাংশন ঠিক আছে কিনা। রোগীর হিস্ট্রি নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার সময় ইভ্যালুয়েশন রাখি আমরা। এসব পরীক্ষা করার মাধ্যম আমরা বিবেচনা করি কী ধরনের চিকিৎসা করা যায়। আমরা যদি দেখি তার আগে কোনো সমস্যা ছিল না, তখন আমরা তাকে বুঝিয়ে বলি, টেনশন যাতে না করে, এটা একটা স্বাভাবিক সমস্যা। এটা জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত, এটা বংশানুক্রমেও হয়ে থাকে। রোগী ভালো আছে বলে আশ্বাস দিই। রোগীকে কাউন্সেলিং করি। যে কারণে হাঁটু ব্যথা বেড়েছে সে কারণগুলো যদি আমরা তাকে জানিয়ে দিতে পারি সে সাবধানতা অবলম্বন করলে রোগী ভালো থাকতে পারবে। তবে এ রোগ নিয়ে ভালো থাকা সম্ভব। রোগীর অন্য কোনো সমস্যা না থাকলে এক্ষেত্রে আমরা রোগীকে ব্যথানাশক ওষুধই দিই। সেটা অবশ্যই ডাক্তারের বিবেচনা সাপেক্ষে ও পরামর্শ অনুযায়ী। এ ধরনের চিকিৎসা অবশ্যই একজন ভালো ফিজিশিয়ান দিয়ে করানো উচিত। এর বাইরে কোনো চিকিৎসকের কাছ থেকে যদি রোগী চিকিৎসা করায়, তাহলে তার উপকারও হতে পারে আবার ক্ষতিও হতে পারে। শুধু ব্যথানাশক ওষুধ দিয়েই চিকিৎসা না। বাংলাদেশের সব হাসপাতালে এ রোগের চিকিৎসা হয়। আমাদের দেশের হাসপাতালগুলোয় অর্থোপেডিক ডিপার্টমেন্ট আছে, মেডিসিন বিশেষজ্ঞ আছে। ওষুধের পাশাপাশি কী ধরনের ব্যায়াম লাগবে তা বলা হয়ে থাকে। হাঁটু ব্যথার কারণে যেগুলো রিস্ক ফ্যাক্টর সেগুলো থেকে বিরত থাকা। ওজন কমানো, নিচে না বসা, সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা না করা, লিফট ব্যবহার করা, হাই কমোড ব্যবহার করা ইত্যাদির মাধ্যমে রোগী সুস্থ থাকতে পারে।
এ রোগ প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া প্রয়োজন?:
যদি রোগীর পরিবারের ক্ষেত্রে জেনেটিক সমস্যা থাকে তাহলে এ ক্ষেত্রে তো কিছু করার থাকে না। তবে যে এনভায়রনমেন্টাল কারণগুলো আছে যা তার হাঁটু ব্যথা বাড়াচ্ছে অর্থাৎ রিস্ক ফ্যাক্টরগুলো কমাতে হবে। অর্থাৎ হাঁটুর ওপর থেকে লোড কমাতে হবে। যেমন নিচে না বসা, সিঁড়িতে ওঠানামা কম করা, বঁটিতে বসে কাজ না করা, যাদের সমস্যা আছে তাদের কৃষিকাজ থেকে বিরত থাকা। রিস্ক ফ্যাক্টরগুলো মডিফাই করার মাধ্যমে রোগগুলো থেকে অনেকটা সুস্থ থাকা যায়।
খাদ্যাভাসের সঙ্গে এ রোগের কোনো সম্পর্ক আছে কিনা:
খাবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই বললেই চলবে। তবে এ রোগের সঙ্গে ওজনের একটা সম্পর্ক আছে। হাই প্রোটিন বেশি আছে যেগুলো সে খাবারগুলো এড়িয়ে চলা ভালো। এছাড়া শিমের বিচি, কাঁঠালের বিচি এসব এড়িয়ে যাওয়া। রাতের খাবারের ক্ষেত্রে বিশেষ করে সাবধানতা অবলম্বন করা। রাতে ঘুমানোর ২ ঘণ্টা আগে রাতের খাবার খাওয়া উচিত। এছাড়া খাওয়া-দাওয়ার ক্ষেত্রে এ রোগের কোনো সম্পর্ক নেই।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।