নাটোরে পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার
নাটোরের বাগাতিপাড়ায় একটি পুকুর থেকে শাহজাহান (৫৩) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চক কোয়ালীপাড়া এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। তিনি ওই এলাকার মৃত নাদের আলীর ছেলে।
, ০৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ রবি, ১৩৯৪ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় খালেক প্রামাণিকের পুকুরপাড়ের একটি ঘরে শাহজাহান ও স্থানীয় রফিকুল ইসলাম একসঙ্গে মুড়ি খান। পরে রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে যাওয়ার কথা বলে তিনি সেখান থেকে বের হয়ে যান। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পুকুর মালিক আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম পুকুরপাড়ে গিয়ে একটি আমগাছের সঙ্গে শাহজাহানের শার্ট ও স্যান্ডেল ঝুলতে দেখেন। বিষয়টি তিনি শাহজাহানের পরিবারের সদস্যদের জানালে তারা জানান, রাত থেকে শাহজাহানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড় থেকে প্রায় ১৫ গজ দূরে পানিতে শাহজাহানের মরদেহ ভাসতে দেখতে পান তারা। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। তার ধারণা, পুকুরটিতে গ্যাসের কারণে মাছ মারা যাওয়ায় মাছ ধরতে গিয়ে শাহজাহান পানিতে নেমেছিলেন। কোনো কারণে তিনি আর ওপরে উঠতে পারেননি।
নিহতের ছেলে আসিফ আলী জানান, তার বাবা প্রায়ই গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতেন। তাই শুক্রবার রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টিকে প্রথমে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। তবে সকালে পুকুরপাড়ে তার শার্ট ও স্যান্ডেল পড়ে থাকার খবর পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তার মরদেহ দেখতে পান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)