নাগেশ্বরীতে শত্রুতার জেরে ২ একর জমির ধান পোড়ানোর অভিযোগ
, ২০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ সাদিস ১৩৯১ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্ব শত্রুতার জেরে আগাছানাশক ছিটিয়ে দুই একর জমির ধান পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নাগেশ্বরী থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। অভিযোগে জানা যায়, উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের এরশাদুল হক ও রাশেদুজামান মানিক গংয়ের সঙ্গে পৌরসভার রবিউল ইসলাম চৌধুরী ও আজিজার রহমান চৌধুরী গংয়ের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিষয়ে কুড়িগ্রাম আদালতে মামলা চলমান রয়েছে। গত ৩১শে অক্টোবর গভীর রাতে ৫০-৬০ জন লোক নিয়ে সাড়ে ৬ বিঘা জমিতে আগাছানাশক ছিটিয়ে ফসল পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে মিজানুর রহমানের বিরুদ্ধে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক রাশেদুজ্জামান বাদী হয়ে মিজানুরসহ ৬ জনকে আসামি করে নাগেশ্বরী থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেন। ক্ষতিগ্রস্তরা বলেন, মিজানুর ও তার ভাড়াটে লোকজন গভীর রাতে ওষুধ ছিটিয়ে আমাদের ধান নষ্ট করেছে। এখন আমাদের পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। আমাদের আর্থিকভাবে ক্ষতি করতে আর সমাজে হেয় করতে এর আগেও কয়েকবার একই ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষরা।
শুধু তাই নয়, মিজানুর ও তার পরিবারের লোকজন সবসময় আমাদের মারপিটসহ প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়রা জানান, আমরা গভীর রাতে চিৎকার শুনে বের হই।
পরদিন দেখি ধানগাছগুলো পেকে যাওয়ার মতো সাদা হয়ে গেছে। এর আগেও অনেকবার এমন ঘটনা ঘটেছে। স্থানীয় একজন জানান, জমির সঙ্গেই আমাদের বাড়ি। রাতে শোরগোল শুনে উঠে দেখি ধানক্ষেতে কীটনাশক ছিটানোর ড্রাম দিয়ে জমিতে কীটনাশক ছিটাচ্ছে আর কেউ ছাপড়া ঘর ভাঙচুর করছে। আমরা চিৎকার করলে গ্রামের অনেক লোক জড়ো হলে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এখানে একটি ড্রাম ফেলে পালিয়েছে। আমরা এ ব্যাপারে মুখ খুললে বিবাদীরা আমাদের ওপরও অত্যাচার করে। তবে বিষয়টি অস্বীকার করেছে বিবাদী মিজানুর রহমান। তিনি বলেন, ঘটনার দিন আমরা ঘরে ছিলাম। এ বিষয়ে আমি কিছু জানি না। এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, দুই পক্ষেরই অভিযোগ পেয়েছি। এক পক্ষ অন্যপক্ষকে বিষ দিয়ে ধান পোড়ানোর অভিযোগ তুলেছে। তবে তদন্ত চলছে। সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)