নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের প্রস্তুতি পরিদর্শনের লক্ষ্যে পটুয়াখালী সফর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পটুয়াখালীতে পৌঁছে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
একই সঙ্গে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা ও সমন্বয় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার, নিরাপত্তা ব্যবস্থাপনার প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।