নবায়নযোগ্য জ্বালানি যেভাবে বদলে দিতে পারে বাংলাদেশকে
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
লোডশেডিং না করে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা মেটানোর উপায় দেখিয়েছে ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ)। আন্তর্জাতিক সংস্থাটি বলছে, জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তিকে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা মেটাতে পারে বাংলাদেশ।
বাংলাদেশের বিদ্যুতের চাহিদা রেখা বিশ্লেষণ করে আইইইএফএ বলছে, বিদ্যমান বিদ্যুৎ কাঠামোতে অনায়াসে আরও ১৭০০-৩৪০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগ হতে পারে। এতে করে দিনের বেলায় সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা পূর্ণ করা সম্ভব। পাশাপাশি বিদ্যুতের দামও কমানো সম্ভব। একইভাবে সন্ধ্যায় ২৫০০ থেকে ৪০০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।
তবে সৌর ও বায়ু বিদ্যুৎ-উভয়ের জন্যই জমি পাওয়া বড় সমস্যা। তবে আলাদা গ্রিড বসিয়ে এবং ছাদের ওপর প্যানেল বসিয়ে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এ ছাড়া যেহেতু ৯৭টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য জমির ব্যবস্থা করা হয়েছে, সেহেতু সঠিক ম্যাপিংয়ের মাধ্যমে বৃহদাকারে সৌর প্যানেল বসানো সম্ভব। এর বাইরেও সেচের চাহিদা মেটাতে ছোট আকারের প্যানেল ব্যবহার করা হয়।
এর বাইরে বাংলাদেশের ন্যাশনাল রিনিউবেল এনার্জি ল্যাবরেটরি (এনআরইএল) আগেই জানিয়েছে যে, দেশের উপকূলীয় অঞ্চল বায়ু বিদ্যুৎ বা উইন্ড মিল স্থাপনের জন্য উপযোগী। এনআরইএলের প্রাথমিক মূল্যায়ন থেকে আরও জানা যাচ্ছে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের অন্তত ২০ হাজার বর্গকিলোমিটার এলাকা রয়েছে, যেখানে বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে ৫.৭৫ থেকে ৭.৭৫ মিটার। এটা উইন্ডমিল চলার জন্য উপযোগী।
এ ছাড়া দিনের বেলায় সূর্যের আলোর পর্যাপ্ত থাকে বলে তখন সোলার প্যানেল এবং বিকেল থেকে রাত পর্যন্ত বাতাসের গতিবেগ বেশি থাকায় তখন উইন্ডমিল বা বায়ু বিদ্যুৎ দিয়ে চাহিদা মেটাতে পারে। যেহেতু বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে, তাই ভবিষ্যতে উৎপাদন খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিকল্প নেই। কিন্তু এর জন্য দেশি-বিদেশি বিনিয়োগ জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












