টানা বৃষ্টিতে থই থই চট্টগ্রাম
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
টানা ৩ দিনের ভারী বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের বেশকিছু এলাকা। পানিতে থই থই করছে নগরের নিচু এলাকাগুলো।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নগরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অনেক জায়গায় ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে।
বহদ্দারহাট, বাকলিয়া, মিয়াখাঁন নগর, চকবাজার, ষোলশহর, হালিশহর, মুরাদপুর, চান্দগাঁও, বলিরহাট, আগ্রাবাদ, চৌমুহনী, রঙ্গীপাড়া, ছোট পুল, বড় পুল, মা ও শিশু হাসপাতাল এলাকা, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক, রিয়াজ উদ্দিন বাজার, মেহেদীবাগ, ষোলশহর ২ নম্বর গেট, মুরাদপুর, চাক্তাই, খাতুনগঞ্জ এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছে মানুষ।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জলাবদ্ধতার কারণে বেশি ভোগান্তি পোহাচ্ছেন অফিসগামীরা। সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে চালকদের বিরুদ্ধে।
একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেন বলেন, 'ষোলশহর থেকে চকবাজার যাতায়াত করতে ৩টি রিকশা পরিবর্তন করতে হয়েছে। অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে, পাশাপাশি চরম ভোগান্তিও পোহাতে হয়েছে।'
থৈ থৈ পানিতে চালাতে গিয়ে অনেক যানবাহন বিকল হতে দেখা গেছে।
বহদ্দারহাটে আটকে পড়া হাবিব নামে একজন অটোরিকশা চালক বলেন, 'যন্ত্রাংশে পানি ঢুকে গাড়ি চালু হচ্ছে না।'
নগরের পাশাপাশি উপজেলাগুলোর বিভিন্ন এলাকা পানিবন্দি হয়ে পড়েছে।
হাটহাজারীর ফতেপুরের বাসিন্দা লোকমান হোসেন বলেন, 'এলাকার খালটি ভরাট হয়ে গেলেও খনন হচ্ছে গত ২০ বছর ধরে। তাই বৃষ্টি হলেই পানি উঠছে।'
সহকারী আবহাওয়াবিদ জানায়, 'নিম্নচাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)