নতুন করে সাগরে দস্যুদের তাণ্ডব, আতঙ্কে জেলেরা
-র্যাবের স্থায়ী ক্যাম্পের দাবি জেলেদের
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৩ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নতুন করে সাগরে তা-ব শুরু হয়েছে, এ কারণে দস্যু আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলেসহ মৎস্যজীবীদের মধ্যে। কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে টেনে আনা ডুবন্ত ট্রলার থেকে অর্ধগলিত ও হাত পা বাঁধা অবস্থায় ১০ জেলের মরদেহ উদ্ধার হওয়ার পর নতুন করে মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে।
গত কয়েক বছর ধরে সাগরে দস্যুতা কমে গেলেও আবার শুরু হয়েছে দস্যুদের তা-ব। এতে যেমন নতুন করে জেলেসহ মৎস্যজীবীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, তেমনি মৎস্য সেক্টরে নতুন করে ধসের আশঙ্কাও করছে অনেকে।
জেলে আবদুল্লাহ, সগির হোসেন, জাকির হোসেন বলেন, এমনিতেই আমরা সাগরে ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগ মোকাবিলা করে মাছ ধরি। একটা সময় ছিল সাগরে দস্যুদের বিচরণ, পাস কার্ড নিয়েও সাগরে যেতে হয়েছিল। গত কয়েক বছর ধরে সাগরে একেবারেই দস্যু শুন্য ছিল। এখন আবার শুরু হয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায়। দস্যু দমনে র্যাবের স্থায়ী ক্যাম্পের দাবি করছি।
মৎস্যজীবীরা বলছেন, আবারও দস্যুতা শুরু হওয়ায় জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। তবে মৎস্যজীবীদের পক্ষ থেকে পাথরঘাটায় র্যাবের স্থায়ী ক্যাম্পের দাবি করে এলেও এখন পর্যন্ত তা হয়নি। তারা মনে করেন, দস্যু নির্মূলে উপকূলে র্যাবের স্থায়ী ক্যাম্পের বিকল্প নেই।
অন্যদিকে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সাগরে অস্থিরতা তৈরি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ২০২১ সালের ১২ ডিসেম্বর বরগুনার পাথরঘাটা উপজেলার জেলেদের সঙ্গে মতবিনিময়ের সময় পাথরঘাটায় র্যাবের স্থায়ী ক্যাম্পের দাবি করায় আশ্বস্ত করেছিলেন র্যাব জিডি আবদুল্লাহ আল মামুন। ওই সময় তিনি বলেছিলেন, ‘দস্যুতা করলে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমরা সুন্দরবন দস্যুমুক্ত করেছি। সমুদ্রও আমাদের নিয়ন্ত্রণে আছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণে রাখবে র্যাব।
তিনি বলেছিলেন, এখন পর্যন্ত হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে এলোপ্যাথি বন্ধ করে রেখেছি। এলোপ্যাথি কিন্তু পকেটে আছে। যার যে ব্যবস্থা দরকার আমরা সেই ব্যবস্থাই নেব।
উপকূলের জেলেদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, দস্যু অধ্যুষিত এলাকা বলে পরিচিত উপকূলীয় উপজেলা পাথরঘাটায় র্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপন দীর্ঘদিন ধরে দাবি করে আসছি। তাছাড়া জেলেদের জীবনের নিরাপত্তা, সুস্বাস্থ্য নিশ্চিতসহ দুর্যোগকালীন এবং দস্যুদের কবল থেকে উদ্ধার করতে দ্রুত উদ্ধার যান (হেলিকপ্টার) এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, আগে তো সাগরে দস্যুরা অধিকাংশ সময় হামলা করে সর্বস্ব লুটে নিত এবং অপহরণ করে মুক্তিপণ আদায় করত। এখন দেখছি ভিন্ন। গুলি করে, পিটিয়ে খুন করে সাগরে ফেলে দেয়। এমনকি আলামতও নষ্ট করে ফেলে। এমন চলতে থাকলে তো একটা সময় জেলেরা ভয়ে মুখ ফিরিয়ে নেবে। এর প্রভাব পড়বে মৎস্য সেক্টরের ওপর।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে দস্যুদের অত্যাচার আবার শুরু হয়েছে। জেলেদের নিরাপত্তার জন্য সাগরে কোস্টগার্ড, নৌবাহিনী ও উপকূলে নৌপুলিশের টহল জোরদার ও পাথরঘাটায় র্যাবের ক্যাম্প স্থাপন ও সুন্দরবন এলাকায় নৌবাহিনীর ঘাঁটি করার দাবি করছি। এ বিষয় সরকারকে আগের মতো আন্তরিক হয়ে দস্যু দমনে কাজ করার দাবি করেন তিনি।
র্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানি অধিনায়ক তুহিন রেজা বলেন, র্যাবের স্থায়ী ক্যাম্পের বিষয়ে আইনগত, জনবল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বড় সিদ্ধান্তের বিষয় থাকে। এ অঞ্চলে একটি ঘটনা ঘটলে আমাদের দুটি নদী পার হয়ে যেতে হয়, ক্ষেত্রে পাথরঘাটায় একটি সাব ক্যাম্প হলে আমাদের জন্য এবং স্থানীয়দের জন্য ভালো হয়। ইতোমধ্যেই আমি সাব ক্যাম্পের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












