নতুন করে ওষুধের দাম বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ
, ২৪ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেই গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তুমুল প্রতিক্রিয়া দেখা যায়। সমালোচনার ঝড় উঠে। এক্ষেত্রে ওষুধ যেন ব্যতিক্রম। নীরবে ওষুধের দাম বাড়লে কোথাও তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। অথচ প্রয়োজনীয় সব ওষুধের দাম একটু একটু করে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, নানা কারণ দেখিয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ওষুধের দাম বাড়াচ্ছে। গত সেপ্টেম্বরে অন্তত ৫৩ ধরনের ওষুধের দাম বাড়িয়েছে সরকার। কিন্তু এই সুযোগে প্রায় সব ধরনের ওষুধের দাম বাড়িয়েছে কোম্পানিগুলো।
গত ২২ নভেম্বর ওষুধ কোম্পানি লিবরা ইনফিউসনের স্যালাইনসহ ২৪ ধরনের ওষুধের দাম বাড়ানো হয়েছে। হাইকোর্টে রিট করে লিবরা তাদের এই ২৪ ধরনের ওষুধের দাম বাড়িয়ে নিয়েছে।
আদালতের নির্দেশনা পাওয়ার পর গত রোববার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি বৈঠক হয়। সভা শেষে সংশ্লিষ্টরা জানান, কাঁচামালের দাম বাড়ায় ওষুধের দাম বাড়ানো হয়েছে। ডলার সংকট ও কাঁচামালের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম সমন্বয় করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর শুধু প্রাথমিক স্বাস্থ্যসেবার ১১৭ ধরনের জেনেরিক ওষুধের দাম নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু জরুরী ওষুধের দাম ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও আমদানিকারকরা বাড়াতে-কমাতে পারেন। একারণেই ওষুধের দাম অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে।
ওষুধ শিল্প সমিতির মহাসচিব মুহম্মদ শফিউজ্জামান বলেন, কাঁচামাল, প্যাকেজিং ম্যাটেরিয়াল, পরিবহণ ও সরবরাহ ব্যয়, জ্বালানি তেলের দাম, ডলারের বিনিময় মূল্য এবং মূল্যস্ফীতি বাড়ছে। এলসি খুলতে বেশি খরচ হচ্ছে। একারণে ওষুধের দাম কিছু বাড়াতে হয়েছে।
রাজধানীর কয়েকটি ফার্মেসি ঘুরে দেখা গেছে, প্রতিদিন লাগে এমন ওষুধ যেমন এসিডিটি, রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগের ওষুধের দাম সব কোম্পানিই বাড়িয়েছে। দাম ওষুধভেদে ১৩৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)