ধানের দামে যেন মধ্যস্বত্বভোগী সুবিধা নিতে না পারেন -কৃষিমন্ত্রী
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, প্রকৃত কৃষকেরাই যেন সঠিক দামে ধান বিক্রি করতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। ধান বিক্রিতে যেন সিন্ডিকেট তৈরি না হয় সে জন্য জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে। ধানের দামে যেন মধ্যস্বত্বভোগী কেউ সুবিধা নিতে না পারেন।
কৃষিমন্ত্রী বলেন, ধানের দাম নির্ধারণের জন্য দুদিন পর আমাদের সভা অনুষ্ঠিত হবে। কৃষক যাতে ন্যায্যমূল্য পান সেদিকে খেয়াল রাখব। আমরা চাই কৃষকেরা যাতে ধান চাষে উৎসাহিত হন সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে।
গতকাল জুমুয়াবার সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের বাহাদুর গ্রামে দেখার হাওরে বোরো ধান কাটা উৎসব শেষে কৃষি মন্ত্রী আব্দুস শহীদ এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সুনামগঞ্জ জেলায় যারা কর্মকর্তা আছেন তাদেরকে বলব ধানের দামে যেন মধ্যে মধ্যস্বত্বভোগী কেউ যাতে সুবিধা নিতে না পারেন। প্রকৃত কৃষকেরাই যেন সঠিক দামে যেন ধান বিক্রি করতে সে দিকে কঠোর ভাবে লক্ষ্য রাখতে হবে। ধান বিক্রিতে যেন কোনো সিন্ডিকেট তৈরি সে জন্য ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানদের লক্ষ্য রাখতে হবে।
আব্দুস শহীদ আরও বলেন, সুনামগঞ্জ একটি ঝুঁকিপূর্ণ এলাকা। বিগত সময়ে দেখেছি, হাওরের বন্যার কারণে পুরো জেলা বোরো ফসল নষ্ট হয়ে গেছে। মানুষের কিছুই ছিল না। যাতে বন্যা মোকাবিলা করে ফসল উৎপাদন চালিয়ে যেতে পারি সে লক্ষ্যেই কাজ করব।
স্থানীয় লোকজনের বিভিন্ন পরামর্শ চেয়ে আব্দুস শহীদ বলেন, আপনাদের পরামর্শ আমাদের কর্মকর্তাদের জানাবেন। যাচাই-বাছাই করে দেখব পরামর্শগুলো বাস্তবায়ন করা যায় কি না। তিনি আরও বলেন, আমরা যে মেশিন দিই সেগুলো নষ্ট হতেই পারে। আমরা যে গাড়ি চালাই সেগুলোও নষ্ট হয় পরে আমরা ঠিক করি। এভাবে মেশিনগুলোকেও ঠিক রাখতে হবে মেরামত করার মাধ্যমে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)