আইন সংশোধনে সংসদে বিল:
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
, ২৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
মাদক মামলার বিচারে আবার পৃথক ট্রাইব্যুনাল গঠনে ২০১৮ সালের আইনে সংশোধন আনা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনে সংসদে বিল উত্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিলটি আইনে পরিণত হলে সরকার সব জেলা ও মহানগরে মাদকের মামলার বিচারে পৃথক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা অভিযান পরিচালনায় অস্ত্র, ডগ স্কোয়াড পাবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়গুলোতে হাজত স্থাপন করা হবে।
বিলের বিবৃতিতে আরো বলা হয়েছে, মাদক-সংক্রান্ত অপরাধের বিচার ত্বরান্বিত, কেন্দ্রীভূত ও ফলপ্রসূ করতে বিদ্যমান আইন সংশোধন সময়ের দাবি। প্রস্তাবিত সংশোধনীতে, এখতিয়ারসম্পন্ন সাধারণ আদালতে বিচারের বিধান অক্ষুণœ রেখে মাদক অপরাধপ্রবণ এলাকায় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান সংযোজন করা হচ্ছে। ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার ফলে মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত হবে। মাদকদ্রব্যসংশ্লিষ্ট প্রযুক্তিনির্ভর অপরাধ রোধে নতুন বিধান সংযোজন করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধ, অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আগ্নেয়াস্ত্রের প্রাধিকার ও ডগস্কোয়াড গঠনের বিধান সংযোজন করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)