ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
মাত্র চার বছর বয়সে বাবাকে হারান আনারুল ইসলাম। এরপর অভাব-অনটনের সংসারে ভাইয়ের সঙ্গে থেকে ধানক্ষেত ও পানবরজে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে হয়েছে তাকে। তবে দারিদ্র্য ও প্রতিকূলতা তার পড়াশোনার আগ্রহে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই আনারুলই এবার বিচারকের আসনে বসার স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে।
সম্প্রতি প্রকাশিত ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়ে সহকারী জজ (সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চরশ্রীরামপুর গ্রামের এই কৃতী সন্তান। তার সাফল্যের খবরে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী সবাই খুশি।
আনারুল ইসলাম উপজেলার চরশ্রীরামপুর গ্রামের মৃত হারেজ মোল্লা ও মোছা. জাহেদা খাতুনের ছয় সন্তানের মধ্যে সবার ছোট।
পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র চার বছর বয়সে বাবাকে হারানোর পর কঠিন বাস্তবতার মধ্যেই বেড়ে ওঠেন আনারুল। অভাবের কারণে ভাইয়ের সংসারে থেকে তাকে কৃষিকাজে যুক্ত হতে হয়। ধানক্ষেত ও পানবরজে শ্রম দেয়ার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান তিনি। নানা প্রতিকূলতা পেরিয়ে জগন্নাথপুর-শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে সফলতার সঙ্গে এলএলবি ডিগ্রি অর্জন করেন আনারুল। পরে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। কঠোর অধ্যবসায়ের মাধ্যমে শেষ পর্যন্ত ১৮তম বিজেএস পরীক্ষায় সফল হয়ে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হন তিনি।
নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে আনারুল ইসলাম মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। দীর্ঘ শিক্ষাজীবনে পাশে থাকার জন্য সহোদর আমজাদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
শৈশব থেকে সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য শিক্ষানুরাগী প্রভাষক খাইরুল ইসলামের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আনারুল। তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত তার মানসিক ও একাডেমিক অনুপ্রেরণার অন্যতম প্রধান উৎস ছিলেন খাইরুল ইসলাম। তার ব্যক্তিগত লাইব্রেরির বই পড়ার অভ্যাস বিজেএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিজেএস পরীক্ষার প্রস্তুতির সময় সহযোগিতা করা হলের রুমমেট, বন্ধু ও শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
ধানক্ষেতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করা থেকে বিচার বিভাগের মর্যাদাপূর্ণ পদে সুপারিশপ্রাপ্ত হওয়া—আনারুল ইসলামের এই পথচলার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, প্রতিকূলতাকে জয় করে তার এই সাফল্য সুবিধাবঞ্চিত ও স্বপ্নবাজ তরুণদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
ভবিষ্যৎ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও ন্যায়বিচারের সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও মানুষের সেবা করতে চান আনারুল। তার পরিবারের পক্ষ থেকে নতুন কর্মজীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












