দ্রুত মসজিদ খালি না করলে ভুগতে হবে: ভারতীয় মুসলিমদের হুঁশিয়ারি বিজেপি নেতার
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সামিন, ১৩৯১ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ফের বিতর্কের জন্ম দিলো ভারতের কর্নাটকের বিজেপি নেতা। বিজেপি নেতা মুসলিমদের লক্ষ্য করে বলেছে, মুসলমানদেরকে ভেঙে ফেলা মন্দিরের জমিতে নির্মিত মসজিদগুলো খালি না করলে এর পরিণাম ভোগ করতে হবে। মানে মুসলিমদের স্বেচ্ছায় এই মসজিদ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সে।
গত রোববার বেলাগাভিতে হিন্দু শ্রমিকদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সে বলেছে, মথুরাসহ আরো দুটি জায়গা বিবেচনায় রয়েছে। আদালতের রায় হয়ে গেলে, আজ হোক বা কাল, আমরা মন্দির নির্মাণের কাজ চালিয়ে যাব। এতে কোনো সন্দেহ থাকা উচিত নয়।
সে আরো বলেছে, ২২ জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। কাশী বিশ্বনাথ মন্দিরের বিষয়ে আদালতের কার্যক্রম হিন্দুদের পক্ষে। মথুরার কৃষ্ণ মন্দিরের জন্য সমীক্ষার নির্দেশ দেয়া হয়েছে। একের পর এক সব কিছু হবে।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলেও বেফাঁস মন্তব্য করেছিলো সে। সে সেই সময় বলেছিলো, কর্নাটকের বিধানসভা নির্বাচনে জিততে বিজেপির মুসলিম ভোটের প্রয়োজন হবে না।’ ২০২২ সালে সে বলেছিলো, ভবিষ্যতে কখনো তেরঙ্গাকে হঠিয়ে গৈরিক পতাকা হয়ে উঠতে পারে ভারতের জাতীয় পতাকা। তবে তেরঙ্গা পতাকাকে জাতীয় পতাকা হিসেবে সম্মানের কথাও শোনা যায় ভারতীয় এই মুশরিকের মুখে। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছর ডিসেম্বরেও সাম্প্রদায়িক মন্তব্য করে খবরের শিরোনামে আসে সে। সেবারও তার গলায় উঠে এসেছিল মসজিদ সংক্রান্ত বিতর্কই। বলেছিলো, দেশে মন্দির ধ্বংস করে তৈরি হওয়া একটা মসজিদকেও ছাড় দেয়া হবে না। সেবার সে বলেছিলো, ‘হিন্দুদের মন্দির ধ্বংস করে যে মসজিদগুলো তৈরি করা হয়েছিল সেগুলিকে ছাড়া হবে না। এই দেশে এমন একটিও মসজিদের অস্তিত্ব থাকবে না। এটি আমার ব্যক্তিগত মতামত। আমি অঙ্গীকার করব ও বলব ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












