দ্রব্যমূল্যের চাপে পিষ্ট মানুষ, বেড়েই চলছে মূল্যস্ফীতি
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে; যা মার্চে ছিল ৮.৭১ শতাংশ। যদিও গত বছরের একই মাসে এ হার ছিল ৯.১৭ শতাংশ- অর্থাৎ বার্ষিক তুলনায় সামান্য কমলেও মাসভিত্তিক হিসাবে মূল্যস্ফীতির চাপ স্পষ্টভাবে বেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান আক্রমণকে কেন্দ্র করে সৃষ্ট ভূরাজনৈতিক উত্তেজনা বৈশি^ক জ্বালানি বাজারকে অস্থির করে তোলে। এর প্রভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ে; যার সরাসরি প্রভাব পড়ে পরিবহন ব্যয় ও উৎপাদন খরচে।
এই পরিস্থিতিতে এলপি গ্যাস, বিদ্যুৎ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত বাড়তে শুরু করে।
বিবিএসের তথ্য অনুযায়ী, এপ্রিলে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৩৯ শতাংশ; যা মার্চে ছিল ৮.২৪ শতাংশ।
বাজারে ভোজ্যতেল, শাকসবজি, ব্রয়লার ও লেয়ার মুরগি এবং ডিমের দাম বৃদ্ধির ফলে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে। সরবরাহ ব্যয় বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতাও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আরও দ্রুত বেড়ে ৯.৫৭ শতাংশে পৌঁছেছে; যা মার্চে ছিল ৯.০৯ শতাংশ।
এ খাতে জ্বালানি, পরিবহন, গ্যাস ও অন্যান্য সেবার মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলেছে। ফলে সামগ্রিক জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমানে মূল্যস্ফীতির এই চাপ মূলত ‘কস্ট-পুশ ইনফ্লেশন’ অর্থাৎ উৎপাদন ও সরবরাহ ব্যয় বৃদ্ধির কারণে দাম বাড়ছে। কিন্তু আয়ের সেই অনুপাতে বৃদ্ধি না হওয়ায় মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে।
অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, বৈশি^ক জ্বালানি বাজার স্থিতিশীল না হলে এবং অভ্যন্তরীণ বাজার তদারকি জোরদার না করা হলে মূল্যস্ফীতি স্বল্পমেয়াদে নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।
তাদের মতে, জ্বালানি মূল্যের ধাক্কা সামাল দিতে বিকল্প নীতি; আমদানি ব্যবস্থাপনায় দক্ষতা; বাজার মনিটরিং জোরদার- এই তিনটি ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
সব মিলিয়ে এপ্রিলের পরিসংখ্যান বলছে, মূল্যস্ফীতি কমার যে প্রত্যাশা ছিল, তা এখনও বাস্তবে রূপ নেয়নি; বরং বৈশি^ক অস্থিরতার প্রভাবে দেশের বাজারে চাপ আরও বিস্তৃত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তৈরি পোশাক শিল্পের জড়িত সমস্যার সমাধানে সরকার আন্তরিক: স্থানীয় সরকারমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তাবিজ দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতা গ্রেফতার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দী নিখোঁজ, থানায় মামলা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রিনিউয়েবল এনার্জি জনপ্রিয় করতে সব ট্যাক্স তুলে দেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যাত্রাবাড়ীতে প্রতিরোধ না গড়লে হয়তো হাসিনার পতন হতো না: আবদুস সালাম
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্রেফতার মোজাফফরের বিচার প্রক্রিয়া দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাইয়ের শেষ দিকে কিছু ছাত্রনেতা বিদেশি অপশক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল: নুর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই পড়ে যায়: রিজভী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজার সৈকতে টর্নেডোর তাণ্ডব, আহত ১৫
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিনাজপুরের পার্বতীপুরে বাবার হাতে ছেলে খুন
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপুল সম্পদ পাচার হওয়ায় অর্থনীতি চ্যালেঞ্জের মুখে: ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












