দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে নারীদের মর্যাদা-মর্তবা (৪)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا
এই পবিত্রতম আয়াত শরীফ উনার তাফসীরে অনেক মুফাসসিরগণ বলেছেন: পবিত্র এই আয়াত শরীফের বাহ্যিক অর্থ হচ্ছে যে, আহলিয়াদের পুরুষের প্রকৃতিতে সৃষ্টি করা হয়েছে এবং তাদের উভয়েরই সৃষ্টির উৎস হচ্ছে এক।
এই আয়াত শরীফে ‘মিন’ শব্দটি উৎস বর্ণনা অর্থে এসেছে অর্থাৎ এখানে‘ মিন’ কোন কিছু সৃষ্টির উৎসকে বর্ণনা করেছে। এই পবিত্র আয়াত শরীফটি অন্যান্য আয়াতের মতই পুরুষ ও নারীর সৃষ্টির উৎস বর্ণনা করেছেন, যা পূর্বে উল্লিখিত হয়েছে।
অতএব, এটা আমাদের কাছে পরিস্কার এবং বিভিন্ন তফসির গ্রন্থের ভাষ্য অনুযায়ী যে বলা হয়ে থাকে; মহান আল্লাহ পাক তিনি নারীকে পুরুষের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। একথাটি সঠিক নয়। (আল মিযান ফি তাফসীরুল কুরআন ৪/১৩৬)
সুতরাং পবিত্র কুরআনের পবিত্র আয়াত শরীফ থেকে আমাদের কাছে যা প্রমাণিত হয়েছে তা হচ্ছে, পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে পুরুষ ও নারী সৃষ্টির উৎসগত আলোচনা করা হয়েছে এবং তাদের মধ্যকার সাদৃশ্যকে তুলে ধরা হয়েছে।
ইমামু আহলে বাইত সাইয়্যিদুনা হযরত জা’ফর ছাদিক আলাইহিস সালাম উনার কাছে প্রশ্ন করা হল যে, ‘একদল লোক বলে উম্মুল বাশার সাইয়্যিদাতুনা হযরত হাওয়া আলাইহাস সালাম উনাকে আবুল বাশার সাইয়্যিদুনা হযরত আদম ছফীউল্লাহ আলাইহিস সালাম উনার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে’ এ ব্যাপারে আপনার মতামত কি?
তিনি বললেন: মহান আল্লাহ পাক তিনি এমন ধরনের কাজ করা থেকে পবিত্র। এরপর তিনি তাদেরকে পাল্টা প্রশ্ন করে বললেন: মহান আল্লাহ পাক উনার কি ক্ষমতা ছিল না যে, হযরত আবুল বাশার আলাইহিস সালাম উনার জন্য আহলিয়া সৃষ্টি করবেন যে উনার পাজরের হাড় থেকে হবে না? যাতে করে পরবর্তীতে কেউ বলতে না পারে যে, হযরত ছফীউল্লাহ আলাইহিস সালাম তিনি নিজেই নিজের সাথে নিসবতে আযীম শরীফ সম্পন্ন করেছেন। মহান আল্লাহ পাক তিনি তাদের ও আমাদের মধ্যে এ বিষয়ে ফায়সালা করুন। (ওয়াসায়িলুশ শিয়া ২০/৩৫২)
অর্থাৎ এখানে ইমাম আলাইহিস সালাম তিনি বুঝাতে চেয়েছেন যে, মহান আল্লাহ পাক তিনি যখন হযরত ছফীউল্লাহ আলাইহিস সালাম উনাকে মাটি থেকে সৃষ্টি করতে পেরেছেন তবে তার সৃষ্টির জন্য, উনার পাজরের হাড় থেকে করতে হবে কেন? যেহেতু মহান আল্লাহ পাক তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তাই এ কথা বললে উনার অক্ষমতাকেই তুলে ধরা হয়, নয় কি? -নাউযুবিল্লাহ।
-শেখ মুহম্মদ আব্দুর রহমান।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।