দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ
, ১৭ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ এবং দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ করে বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ।
সমাবেশে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে পরিশ্রম করেও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকেরা বঞ্চনা, অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে জীবন যাপন করছেন। একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। চাকরির কোনো নিশ্চয়তা নেই; নেই ন্যায্য মজুরি ও ছুটির সুবিধা।
কাজী সিরাজুল ইসলাম সোহাগ নামের এক শ্রমিক বলেন, আগে মাসে ৩০ দিন কাজ করলে ৩০ দিনের বেতন পেতাম। এখন ৩০ দিন কাজ করলেও বেতন দেওয়া হয় ২২ দিনের। আগে ঈদে দুটি বোনাস পেতাম, এখন সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। মাতৃত্বকালীন ছুটি, বৈশাখী ভাতা কিংবা নৈমিত্তিক ছুটির কোনো ব্যবস্থাও নেই।
আরেক শ্রমিক মোহাম্মদ শাহের হোসেন বলেন, ২০২৫ সালের নীতিমালার আগে আমরা মাস্টার রোল কর্মচারী ছিলাম। এখন বলা হচ্ছে, আমরা সাময়িক শ্রমিক। যেকোনো সময় আমাদের চাকরিচ্যুত বা বদলি করা হচ্ছে। এটা অন্যায় ও অমানবিক।
বক্তারা মাসিক বেতনব্যবস্থা চালু করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং বাৎসরিক ৫ শতাংশ হারে বেতন বাড়ানোর দাবি জানান। পাশাপাশি তারা বিভিন্ন ধরণের ভাতা চালুরও দাবি তোলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)