দেড় বছর লিবিয়ায় বন্দী মাদারীপুরের যুবক -অর্ধকোটি দিয়েও মেলেনি মুক্তি
, ১০ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
মাদারীপুর সংবাদদাতা:
ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে অবৈধ পথে যাত্রা করে দেড় বছরের বেশি সময় লিবিয়ায় বন্দী মাদারীপুরের এক যুবক। প্রায় অর্ধকোটি টাকা দিয়েও মুক্তি মেলেনি তার। এই ঘটনায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। তারা অভিযুক্ত ব্যক্তির (দালাল) বিচার দাবি করেছে।
বন্দী যুবকের নাম আসলাম চৌকিদার। তিনি মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের আব্দুল হালিম চৌকিদারের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় আসলাম দেশে থাকতে দিনমজুরের কাজ করতেন।
মামলা, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের হুগলি গ্রামের দালাল জামাল প্রামাণিকের প্রলোভনে পড়েন আসলাম চৌকিদার। ইতালি যাওয়ার জন্য দালালের সঙ্গে ১৫ লাখ টাকার চুক্তি করেন এবং ২০২৪ সালের ৩ জানুয়ারি বাড়ি থেকে বের হন আসলাম চৌকিদার।
লিবিয়ায় পৌঁছালে আসলাম বন্দী হন সেখানকার মাফিয়াদের হাতে। শুরু হয় তার ওপর নির্যাতন। এরপর দালালের মাধ্যমে দফায় দফায় ৪৮ লাখ টাকা দেয় আসলামের পরিবার। আসলামকে বাঁচাতে ধারদেনা ও জমি বিক্রি করে দালালদের টাকা দিলেও এখন পর্যন্ত তার মুক্তি মেলেনি।
উল্টো আরও টাকা দাবি করে মাফিয়া গ্রুপ। কোনো উপায় না পেয়ে ভুক্তভোগীর মা আসমা আক্তার বাদী হয়ে আদালতে চারজনের নাম উল্লেখ করে মামলা করেন।
আসমা বেগম বলেন, ‘জমি বিক্রি ও ধারদেনা করে আমার ছেলেকে দালাল জামাল প্রামাণিকের মাধ্যমে ইতালি যাওয়ার জন্য পাঠাই। প্রথমে ১৫ লাখ টাকায় চুক্তি করি। পরে দফায় দফায় ৪৮ লাখ টাকা দিয়েছি। জানুয়ারি মাস এলে দুই বছর হবে। কিন্তু এখনো তাকে ইতালি পৌঁছায়নি। উল্টো তাকে নির্যাতন করা হচ্ছে। দালালের কাছে আমার সন্তানের কথা জিজ্ঞেস করলেই সে আমাদের কাছে আরও টাকা চায়। টাকা না দিলে বিভিন্ন ভয়ভীতি দেখায়। তাই আমরা সরকারের কাছে দাবি করেছি, এই দালালের বিচার এবং আমার সন্তানকে যেন ফিরে পাই, সেই ব্যবস্থা করে দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)