দেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় ১০ কোটি। বিপরীতে স্বাস্থ্য বাজেটের মাত্র ০.২৫% ব্যয় হচ্ছে মানসিক চিকিৎসায়। রয়েছে মানসিক বিশেষজ্ঞ ও দক্ষ জনবল সঙ্কট।
সরকারের উচিত, দেশের মানসিক চিকিৎসা ব্যবস্থায় উন্নত করা এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ করা।
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
গত ১০ই অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি তাদের যথাযথ মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সহায়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
দেশে মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, কিন্তু সামগ্রিক চিত্র এখনও অজানাই থেকে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথম জরিপ হয়েছিল ২০০৩-২০০৫ সালে। যেখানে বলা হয়, প্রাপ্তবয়স্কদের মধ্যে মানসিক রোগের হার প্রায় ১৬ শতাংশ। এর ১৫ বছর পর দ্বিতীয় জরিপ হয়, সেখানে বলা হয়, প্রাপ্তবয়স্কদের ১৮ দশমিক ৭ শতাংশ। বর্তমানে এ সংখ্যা ২০ শতাংশেরও বেশি। অর্থাৎ প্রতি পাঁচ জনে ১ জনেরও বেশি।
গত জুলাই মাসে সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বকুল নিজেও স্বীকার করেছেন, ৯২ শতাংশের বেশি রোগী চিকিৎসার বাইরে থাকেন।
স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের প্রাপ্তবয়স্ক ও শিশু-কিশোরদের বড় একটি অংশ মানসিক রোগে ভুগলেও তাদের ৯২ শতাংশের বেশি কোনও চিকিৎসাসেবা পান না। এমনকি দেশের প্রতি এক লাখ মানুষের বিপরীতে মানসিক স্বাস্থ্যকর্মী রয়েছেন মাত্র ১ দশমিক ১৭ জন।
বর্তমানে জনসংখ্যার ২০ ভাগ হিসেবে ৫১ কোটি মানুষের মধ্যে ১০ কোটি মানুষ মানসিক রোগে আক্রান্ত। দেশে প্রায় ১৫ শতাংশ শিশুও মানসিক সমস্যায় ভুগছে।
‘মানসিক অসুস্থতা’ কথাটি শুনলে বাংলাদেশের মানুষ বিচিত্র প্রতিক্রিয়া দেখায়। মানসিকভাবে অসুস্থ মানুষদের প্রতি এ দেশের মানুষের দৃষ্টিভঙ্গি রীতিমতো অমানবিক, নিষ্ঠুর ও আঁতকে ওঠার মতো। এখানে মানসিকভাবে অসুস্থ মানুষদের ‘পাগল’ মনে করা হয়। অথচ, মানসিক রোগ জ্বর, সর্দি, যক্ষা, টাইফয়েড বা ক্যান্সারের মতোই একটি রোগ। সমস্যা হলো- এ দেশের মানুষ মানসিক রোগকে কোনো রোগ বলে মনেই করে না। মানসিকভাবে অসুস্থ মানুষদের প্রতি সহমর্মিতা দেখানোর তাগিদও বোধ করে না।
দুঃখজনক হলেও সত্য স্বাস্থ্য সেবা বর্তমান কলেবরে, দেশে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র ২৬০ জন, প্র্যাকটিস করছে এমন সাইকোলজিস্টের সংখ্যা ৬০০-এর কাছাকাছি। ঢাকা এবং অন্যান্য কিছু শহরে মানসিক স্বাস্থ্য চিকিৎসার সুবিধাদি পাওয়া গেলেও বাংলাদেশের গ্রামাঞ্চলে বসবাসকারী বিশাল জনগোষ্ঠী এ ধরনের সেবা ও সুবিধাদি খুব অল্প মাত্রায় ভোগ করে থাকে।
এর প্রমাণ এই খবর, দেশের ১০ কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছে, অথচ স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ ব্যয় হয় মানসিক স্বাস্থ্যের জন্য। অর্থাৎ ১০০ টাকা খরচ হলে মানসিক স্বাস্থ্য খাতে ব্যয় হয় মাত্র ২৫ পয়সা। এ ছাড়া, আমরা অনেকেই বুঝতে পারি না মানসিক সমস্যা কী এবং কীসে এর সমাধান?
সরকারের উচিত, দেশে অন্যান্য রোগের চিকিৎসা পদ্ধতিকে যেভাবে এগিয়ে নেয়া হচ্ছে ঠিক সেভাবেই মানসিক চিকিৎসাকেও চিকিৎসা খাতের মূল ধারায় নিয়ে আসতে হবে। পর্যাপ্ত বাজেট বরাদ্দ করতে হবে। মনোরোগ বিশেষজ্ঞদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। মানসিক বিশেষজ্ঞ তৈরিতে রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা প্রদান করতে হবে। গবেষণা করতে হবে। মানসিক চিকিৎসা ব্যবস্থাপনা সুশৃঙ্খল করে এর ব্যপ্তি শহর থেকে প্রত্যন্ত গ্রামেও পৌছাতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র। আর সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে সার্বিকভাবে মানসিক রোগের হাক্বীকী চিকিৎসা এবং সমাধান বিদ্যমান। সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে একটি সুন্দর, পরিচ্ছন্ন জীবনযাপনকে মানসিক রোগের উত্তম চিকিৎসা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর সুন্দর ও পরিচ্ছন্ন জীবন তখনই সম্ভব যখন একজন মানুষ দ্বীন ইসলাম উনার কুদরতী এবং আধ্মাতিক বিষয়সমূহ সম্পর্কে অনুধাবন করতে পারবে। পবিত্র কুরআন শরীফ উনার বহু আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি সরাসরি বা পরোক্ষভাবে মানসিক স্বস্তি এবং ধৈর্যের বিষয়টি উল্লেখ করেছেন।
অতীত কালের বহু মুসলিম চিকিৎসক ও দার্শনিক মানুষের মানসিক রোগ-বালাইয়ের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করেছেন। তারা এই রোগ নির্ণয় ও নিরসনের উপায় নিয়েও নানা পরামর্শ দিয়েছেন। শুধু তা-ই নয়, পৃথিবীর প্রথম মানসিক হাসপাতাল মুসলমানরাই ১৮ শতকে প্রতিষ্ঠা করেন। তাই প্রচলিত চিকিৎসা উদ্যোগের আগে সম্মানিত দ্বীন ইসলাম উনার আলোকে মানসিক রোগ এবং সমস্যার সমাধানে সচেষ্ট হতে হবে সরকারকে। এতে প্রচলিত চিকিৎসা পদ্ধতির উদ্যোগগুলোও সহজ ও সম্ভব হবে। ইনশাআল্লাহ!
ছহিবে পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাপকভাবে বাড়ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি ও হয়রানী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“সর্বশক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি- এই অনুচ্ছেদ পূনর্বহালের প্রতিশ্রুতির সাথে চতুর্থ শ্রেণী থেকে খেলাধূলা এবং সংস্কৃতির নামে হারাম নাচ-গান বাজনার ইত্যাদি বাধ্য করার ঘোষণা চরম সাংঘর্ষিক।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা, ইসরাইল আর ফ্রান্সের ষড়যন্ত্রে- মুসলিম দেশ ইথিওপিয়ায় চলছে মর্মান্তিক গৃহযুদ্ধ আর ভয়াবহ দুর্ভিক্ষ।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার এবং লখতে জিগারে সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, কুতুবুল আলম, সাইয়্যিদাতুন নিসা, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ গ্রহণের সপ্তম দিন। তথা মহিমান্বিত আক্বীক্বা শরীফ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












