দেশের সার্বিক উৎপাদন কার্যক্রম সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
, ০৯ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ মার্চ, ২০২৩ খ্রি:, ১৬ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের সার্বিক উৎপাদন কার্যক্রম সচল রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে জাতীয় অর্থনৈতিক পরিষদকে (এনইসি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। এসময় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন।
পরে এবিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, পতিত জমি ফেলে রাখা যাবে না। উৎপাদন ব্যবস্থা সচল রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে আগামী বোরো মৌসুম খুব গুরুত্বপূর্ণ।
তিনি বলেছেন, বিপদ আসতে পারে সবাইকে সজাগ থাকতে হবে। যে সব প্রকল্প শিগগিরই সমাপ্ত হবে তা দ্রুত শেষ করতে হবে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।
জনবলের অভাবে সচল নয় এমন প্রকল্পের তালিকা তলব:
প্রকল্প শেষ হলেও জনবলের অভাবে তা চালু করা যাচ্ছে না- এমন প্রকল্পের মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এসব প্রকল্পের তালিকাও চেয়েছেন তিনি। যাতে করে বাস্তবায়িত এসব প্রকল্পের সুফল জনগণ ভোগ করতে পারেন। ওইসব প্রকল্পে জনবল নিয়োগ দিয়ে দ্রুত সেগুলো সক্রিয় করতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)