দেশের ক্রান্তিকালে, সংকটপূর্ণ অস্থিতিশীল অবস্থায় দেশ রক্ষার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীসহ দেশের নিরাপত্তা বাহিনীকে এগিয়ে আসা উচিত
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৭ মে, ২০২৫ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মালিবাগ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিদেশী সাম্রাজ্যবাদীদের দালালেরা দেশের সার্বভৌমত্ব এবং দেশের মানুষের ঈমানী অনুভূতিতে বিভিন্ন কৌশলে আঘাত করে দেশে কৃত্রিম অস্থিতিশীলতা তৈরী করেছে। তারা দেশের স্বার্থ রক্ষা না করে পাশ্চাত্য অপশক্তির স্বার্থে দেশ বিক্রির ষড়যন্ত্র করছে। এদেশের মুসলমানদের কখনও জোর করে, কখনও ধোঁকা দিয়ে পশ্চিমা অপসংস্কৃতির বল্গাহারা জীবনে ঠেলে দিতে চাচ্ছে। তারা দেশের মানুষের পরিবারিক অবকাঠামো ভেঙে দিতে চাচ্ছে এবং কাফির মুশরিকদের নগ্ন অসভ্য অভ্যাসে এ দেশের নারী সমাজকে পরিচালিত করার অপচেষ্টা করে যাচ্ছে।
বক্তরা অন্তর্র্বতীকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বলেন, দেশের মানুষের দ্বীনী অনুভূতিকে তোয়াক্কা না করে তার পালিত কতিপয় নাস্তিক ও দুশ্চরিত্র ইসলাম বিদ্বেষী পুরুষ ও মহিলাদেরকে দিয়ে ইসলাম বিরোধী নারীবাদী সংস্কার প্রস্তাব তৈরী করেছে এবং তা বাস্তবায়নের জন্য পথে নামিয়েছে। আবার অন্তর্র্বতী সরকার দেশের স্বার্থ বিদেশীদের কাছে বিলিয়ে দিচ্ছে নির্দ্বিধায়। দেশ পরিচালনার জন্য বিদেশী নাগরিকদের নিয়ে এসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছে এবং তারা বিদেশীদের এজেন্ট হিসেবে এই সোনার বাংলাকে বিদেশীদের হাতে তুলে দেয়ার হীন ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রবল প্রতিবাদ ও বাধা সত্তে¦ও তারা লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান শহীদকারী বৌদ্ধ সন্ত্রাসীকে রাখাইনে করিডোর দিতে চাচ্ছে, পার্বত্য চট্টগ্রামে বিছ্চিন্নতাবাদী উপজাতি গোষ্ঠীকে সমর্খন দিচ্ছে, নারিকেল দ্বীপকে জোর করে অবরুদ্ধ করে রেখেছে, লাভজনক চট্টগ্রাম সমুদ্র বন্দর যা দেশের হৃদপিন্ড তা বিদেশী ইহুদি কোম্পানিকে দিতে চাচ্ছে, দেশের খনিজ সম্পদ দেশীয় সরকারী কোম্পানীকে না দিয়ে বিদেশী কোম্পানীকে দিয়ে উত্তোলন করাতে চাইছে, আবার দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত ঘোষণা করেছে, আর দেশের সাধারণ জনগণের রুটি রুজির পন্থাকে বাধাগ্রস্ত করছে; কলকারখানা বন্ধ করছে, ফুটপাতের ব্যবসা উচ্ছেদ করছে, অটোরিক্সা বন্ধ করছে, কোনো তদন্ত ও নোটিশ ছাড়াই সরকারী কর্মচারী ছাঁটাই করা হচ্ছে।
এহেন পরিস্থিতিতে বক্তারা আহ্বান করেন, দেশের এই সংকটপূর্ণ অবস্থায় দেশ রক্ষার দায়িত্বে নিয়োজিত দেশের সেনাবাহিনীসহ দেশের নিরাপত্তা বাহিনীকে এগিয়ে আসা উচিত। যারা দেশকে বিপথে পরিচালিত করছে এবং দেশকে বিদেশীদের হাতে তুলে দিয়ে একটা কঠিন বিপর্যয় ডেকে আনতে চাচ্ছে তাদের হাতে দেশ ছেড়ে দেওয়া কখনও ঠিক হবেনা। দেশ রক্ষার দায়িত্ব যাদের তারা যদি অগ্রসর না হয় তাহলে দেশের যেকোনো বিপর্যয়ের দায় তাদেরও উপর পড়বে। চালকের আসনে একজন অজ্ঞ লোককে বসিয়ে দিয়ে যেমন যাত্রীরা নিরাপদ থাকতে পারেনা ঠিক তেমনি দেশ পরিচালনার দায়িত্ব বিদেশীদের দালাল এনজিও সরকারের হাতে তুলে দিয়ে দেশের মানুষও নিরাপদ থাকতে পারেনা। (সংবাদ বিজ্ঞপ্তি)
বার্তা প্রেরণে: প্রেস প্রতিনিধি, ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












