দেশের ওপর যেন কালো থাবা না পড়ে -প্রধানমন্ত্রী
বাংলাদেশের ওপর যেন কালো থাবা না পড়ে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ই-কনফারেন্সের মাধ্যমে অসচ্ছল প্রবীণ মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ঘর ‘বীর নিবাস’-এর চাবি হস্তান্তরের এই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, বঙ্গবন্ধু তাদের প্রত্যেকের পরিবারের আর্থিক সহায়তা দিয়েছিলেন। তিনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। নির্যাতিত মা-বোনদের চিকিৎসা, এমনকি বিদেশ থেকে নার্স, ডাক্তার নিয়ে এসে তাদের চিকিৎসার ব্যবস্থা ও পুনর্বাসনের ব্যবস্থা করেন।
তিনি বলেন, তারা বঙ্গবন্ধুর নির্দেশে অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করেন এবং সেটি আমাদের জনযুদ্ধ ছিল। এই ধরনের জনযুদ্ধ খুব কমই দেখা যায়। বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য একটি কল্যাণ ট্রাস্ট করে দেন এবং যেসব পরিত্যক্ত শিল্প কলকারখানায় পাকিস্তানিদের মালিকানা ছিল, ফেলে রেখে গিয়েছিল, এগুলোকে জাতীয়করণ করেন এবং এর মধ্য থেকে লাভজনক ৩২টি শিল্পকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান এই কল্যাণ ট্রাস্টের অধীনে এনেছিলেন। এসব প্রতিষ্ঠানের দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা যাতে চলতে পারেন, সেই ব্যবস্থা বঙ্গবন্ধু করেছিলেন।
তিনি আরও বলেন, দুঃখজনক বিষয় হলো বঙ্গবন্ধুকে হত্যার পর সেসব শিল্পপ্রতিষ্ঠান একে একে অলাভজনক হয়ে যায়, লুটপাটের আখড়া হয়ে দাঁড়ায়। আসলে মুক্তিযোদ্ধারা যে মুক্তিযোদ্ধা, এই কথা মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়। আমরা যে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, সেই কথা যেন মানুষ ভুলে গিয়েছিল।
সরকারপ্রধান বলেন, বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। কেউ আর থামাতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে, মুক্তিযুদ্ধের আদর্শ নিয়েই এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় আমরা গড়ে তুলব। বাংলাদেশের ওপর আর যেন কালো থাবা না পড়ে, দেশবাসীকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।