সরকারি গুদামে আসেনি একমুঠো ধান-চাল
-১২ মিল মালিককে শোকজ
, ২৪শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ তাসি, ১৩৯০ শামসী সন , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
গুদামে আমন ধানের চাল দিতে খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ না হওয়ায় বগুড়ার ধুনট উপজেলায় ১২ মিল মালিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক।
দেশের অন্য জেলাগুলোতেও একই অবস্থা। লক্ষ্যমাত্রার কাছেও যেতে পারেনি বেশিরভাগ সরকারী খাদ্য গুদাম। দাম কম ও হয়রানির অভিযোগ তুলে কৃষকরাও অনীহা প্রকাশ করছেন সরকারী গুদামে ধান-চাল দিতে।
গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ বলেন, বগুড়ার ধুনট উপজেলার ১২ মিল (চালকল) মালিককে আমন মৌসুমে গুদামে ধান চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হতে চিঠি দেওয়া হয়। নিয়ম অনুযায়ী লাইসেন্সধারী মিল মালিকদের অবশ্যই সরকারি খাদ্য সংগ্রহ অভিযানে অংশ নিতে হবে। যা উল্লেখিত ১২ জন মিল মালিক মানেননি। এ কারণে তাদের শোকজ করা হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে সন্তোষ জনক জবাব না পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় সরকারি দুটি খাদ্যগুদামে ৯৪৯ টন আমন ধান এবং ৪২৭ টন চাল সংগ্রহ করার কথা। সরকারিভাবে প্রতি কেজি ধানের দাম ২৮ টাকা ও চালের দাম ৪২ টাকা ধরা হয়েছে। গত বছরের ১৭ নভেম্বর থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়। ২৮ ফেব্রুয়ারি এ অভিযান শেষ হওয়ার কথা আছে। কিন্তু মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত খাদ্যগুদামে একমুঠো ধান-চাল সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ।
এদিকে ধান-চাল সরবরাহ না করায় ৯ ফেব্রুয়ারি জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন স্বাক্ষরিত পত্রে মিল মালিকদের শোকজ করা হয়েছে।
ধুনট উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, সরকারি মূল্যের চেয়ে বাজারে ধান-চালের দাম বেশি। গুদামে চাল দিলে লোকসান গুনতে হবে। ফলে চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হইনি। এ ঘটনায় খাদ্য বিভাগ থেকে শোকজ নোটিশ পেয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জবাব দাখিল করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেহরানের আকাশে ‘রহস্যময় বস্তুর’ ঝলকানি, যা জানা গেল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষমতার অপব্যবহার করে বিয়ে করতে মরিয়মকে বাধ্য করা হয়েছিল: রাষ্ট্রপক্ষের আইনজীবী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)