দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শুরু হতে পারে শীত -প্রথম শৈত্যপ্রবাহ আগামী মাসে
, ০৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
দেশের উত্তর পশ্চিমাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সেই সঙ্গে প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসার সম্ভাবনা বেশি। এক পোস্টে এ তথ্য জানায় বিডব্লিউওটি।
সংস্থাটির তথ্য মতে, লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। তবে এর প্রভাবে থেকে যাওয়া পানীয়বাষ্পের কারণে আজ জুমুয়াবার (০৭ তারিখ) পর্যন্ত দেশের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হতে পারে।
বিডব্লিউওটি আরও জানায়, তবে আগামীকাল শনিবার (৮ নভেম্বর) থেকে প্রায় ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশের আবহাওয়া ভালো থাকতে পারে। যাকে বলে কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য উপকারী আবহাওয়া।
পোস্টে জানানো হয়, নভেম্বরের ২০ তারিখের আগে সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুবই কম। তবে নভেম্বরের ২০ তারিখ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাগরে আবারও ঘূর্ণিঝড় তৈরির জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তবে ২০ তারিখের আগে দক্ষিণ বঙ্গোপসাগরে ওয়েভ ইন্টারেকশনের কারণে একটি সার্কুলেশন অথবা লঘুচাপ তৈরি হতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, তাই ২০ নভেম্বরের আগে প্রাকৃতিক বড় কোনো পরিবর্তন না ঘটলে দেশে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে ১৭-১৮ তারিখে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
আরও জানায়, এখন পর্যন্ত সব প্যারামিটার বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দেশে একটি বৃষ্টিবলয় আসতে পারে। তবে এটা পরিবর্তন হতে পারে। কারণ আবহাওয়া নিয়মিত পরিবর্তনশীল।
পরিশেষে পোস্টে জানানো হয়, নভেম্বরের ১০ তারিখ থেকেই উত্তর পশ্চিমাঞ্চলের মাধ্যমে দেশে শীতের আগমন ঘটতে পারে। তবে সারা দেশে শীতের আগমন ঘটতে পারে মাসের শেষ দিকে। এ ছাড়া প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসার সম্ভাবনা বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)