দেশবিরোধী এবং ঈমান বিরোধী মার্কিন দাসত্বের ‘বাণিজ্য চুক্তিপত্রে’ আগুন দিয়ে চুক্তি বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ
সমাবেশে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার যুগ্ন আহবায়ক কাজী আহমদ বলেন, জনগণকে অন্ধকারে রেখে ক্ষমতা ছেড়ে দেওয়ার মাত্র ৩ দিন আগে গোপনীয়ভাবে আমেরিকার সঙ্গে এই চুক্তি সম্পাদন করে ইউনুস সরকার। যদিও অন্তর্বর্তী সরকার হিসেবে বিদেশীদের সাথে এ ধরনের চুক্তি করার কোনো অধিকার তার ছিল না। প্রকৃতপক্ষে এই চুক্তি স্বাধীন বাংলাদেশকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার চুক্তি। বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র-শ্রমিক-জনতা এই চুক্তি মেনে নেবে না। অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে।
সমাবেশে বক্তাগণ বলেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফে শূকরের গোশত হারাম করেছেন। পবিত্র কুরআন শরীফে ইরশাদ মুবারক হয়েছে- “তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত ও শূকরের গোশত” (সূরা মায়িদা শরীফ: ০৩)। অথচ এই চুক্তিতে শূকরের গোশতজাত বিভিন্ন খাবার আমদানির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন- ব্ল্যাক ফরেস্ট হ্যাম, ব্রাটওয়ার্স্ট, ক্যাপিকোলা, কিয়েলবাসা, মর্টাডেলা, প্যানচেটা, প্রসিউট্টো, সালামে ইত্যাদি। ৯৮% মুসলমান উনাদের দেশ বাংলাদেশে শূকরের গোশত আমদানির চুক্তি কখনই গ্রহণযোগ্য হতে পারে না।
সমাবেশে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার আহবায়ক আরিফ আল খবীর বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর মুসলমানদের উপর ব্যাপক হারে জুলুম করা হচ্ছে। মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হচ্ছে, কুরবানী পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে।
বক্তাগণ বলেন, অবিলম্বে ভারতের মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারকে আরো জোরালোভাবে এর প্রতিবাদ করতে হবে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না করলে, তবে বাংলাদেশের ৫০ কোটি মুসলমান, ভারতের ৪০ কোটি মুসলমান এবং পাকিস্তানের ৩৫ কোটি মুসলমান একত্রে মিলে ভারত দখল করবে ইনশা-আল্লাহ।
সমাবেশে বক্তাগণ বলেন, ভারতের মতো বাংলাদেশেও মুসলিম নির্যাতন ও দ্বীন ইসলাম উনার মানহানী বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ির আলুটিলায় একটি মসজিদ নির্মাণে স্থানীয় উপজাতি ত্রিপুরা জনগোষ্ঠী বাধা দিচ্ছে। বক্তাগণ বলেন, বাংলাদেশের ৯৮% জনগণ মুসলমান, এদেশের সাংবিধানিক রাষ্ট্রধর্ম ইসলাম। এদেশের প্রতি এলাকায়-মহল্লায় মসজিদ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ভারত থেকে উদ্বাস্তু হয়ে আসা ত্রিপুরা উপজাতিরা বাংলাদেশে এসে প্রভাব বিস্তার করতে চাইবে, এমনকি মসজিদ নির্মাণ করতে বাধা দেওয়ার মতো দুঃসাহস দেখাবে, এটা আমরা কখনই মেনে নেব না। যে সমস্ত উপজাতিরা আলুটিলায় মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে, আমাদের দাবি হচ্ছে, পবিত্র দ্বীন ইসলাম উনার মানহানীর কারণে অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।
সমাবেশে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম বলেন, বাংলাদেশের কুরবানীর হাটগুলোতে পশু ক্রয় করতে হলে মুসলমানদের হাসিল নামক খাজনা দিতে হয়। বক্তাগণ বলেন, কুরবানী একটি পবিত্র ইবাদত। ইবাদত করতে কেন খাজনা দিতে হবে? বক্তাগণ বলেন, হিন্দুরা যখন পূজা করে, তখন পূজার স্থানের জন্য কী কোনো খাজনা বা ইজারা দিতে হয়? কখনই হয় না। বরং সরকার তাদের বিভিন্ন অনুদান দিয়ে পূজার স্থানের সার্বিক খরচ বহন করে। তাহলে মুসলমানদের কুরবানীর হাট বসানোর জন্য কেন সরকারকে ইজারা নিতে হবে? কেন সাধারণ মুসলমানকে ইজারাদারকে হাসিল নামক খাজনা দিতে হবে? অবিলম্বে কুরবানীর হাটের হাসিল নামক খাজনা বন্ধ করার দাবী জানান তারা।
ঝোপ-ঝাড়ে ঝং ধরে পড়ে থাকা দখলদারদের সামরিক যানগুলোই প্রমাণ করে যোদ্ধাদের দুঃসাহিকতার কাছে কত অসহায় হয়ে পড়েছিলো দখলদার বাহিনী।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।