সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
কমিউনিটি ক্লিনিক:

ডিম-শাকসবজি দিলে মেলে ওষুধ, খালি হাতে গেলে বলেন ‘নেই’

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, রাত ১:০২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৪২
ডিম-শাকসবজি দিলে মেলে ওষুধ, খালি হাতে গেলে বলেন ‘নেই’
ময়মনসিংহ সংবাদদাতা:
খালি হাতে স্বাস্থ্যকেন্দ্রে গেলে মেলে না ওষুধ। বলা হয় ওষুধ নেই। অথচ রোগী সঙ্গে করে শাকসবজি, ডিম নিয়ে এলে ঠিকই ওষুধ দেন স্বাস্থ্যকর্মী।
ময়মনসিংহের গোপালনগর কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সাদিকা আক্তারের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, বাড়ির কাছে কমিউনিটি ক্লিনিক থাকলেও তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ক্লিনিকে গেলে ওষুধ পাওয়া যায় না। রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন সিএইচসিপি সাদিকা আক্তার।
স্থানীয় বাসিন্দা হাফিজ মোড়ল বলেন, ‘আমরা সেবা নিতে হাসপাতালে গেলে ম্যাডাম (সিএইচসিপি) আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। একটু কাছে দাঁড়িয়ে কথা বলতে চাইলে দূর দূর করে। আমাদেরকে তারা মানুষ হিসেবে মূল্যায়নই করে না।’
একইভাবে ক্ষোভ প্রকাশ করেন ৭০ বছর বয়সী একজন নারী। তিনি বলেন, “আমরা এখানে এলে বলে, ‘ওষুধ নেই’। আবার কিছুক্ষণ পরই দেখা যায় কেউ সবজি অথবা ডিম নিয়ে আসছেন, তখন তাকে একই ওষুধ ঠিকই দিয়ে দিচ্ছে। আমরা কিছু বললে আমাদের সঙ্গে চিল্লাফাল্লা শুরু করে। তাই ভয়ে কিছু বলি না।’
ডিম-শাকসবজি দিলে মেলে ওষুধ, খালি হাতে গেলে বলেন ‘নেই’
কলেজছাত্র রানা বলেন, ‘পেট খারাপের জন্য গেলে একটা স্যালাইনও দিতে তিনি নানা বাহানা করেন। কিছু বলতে গেলেই আমাদের বলেন, কেউ তার চাকরি খেতে পারবে না।’
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সিএইচসিপি সাদিকা আক্তার। তিনি বলেন, ‘লোকজন যা অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা কথা।’
তিনি বলেন, ‘ওষুধ থাকলে দিতে আমার কোনো সমস্যা নেই। যখন ওষুধ থাকে না, তখনতো দিতে পারি না।’
অনৈতিক সুবিধার বিনিময়ে ওষুধ সরবরাহের বিষয়টিও তিনি অস্বীকার করেন। তিনি বলেন, ‘এখানে আত্মীয়ের বাসা রয়েছে। অনেক সময় তারা ডিম, শাকসবজি দিয়ে যান। আমি অফিসে রেখে দেই। অফিস শেষে বাসার যাওয়ার সময় নিয়ে যাই।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহজাহান কবির বলেন, ‘কমিউনিটি ক্লিনিকের ওষুধ ঢাকা থেকে আসে। এখন ক্লিনিকে কী ওষুধ আছে, সেটা আমাকে না জানালে তো আর জানতে পারবো না। জানালে সেটা সমাধান করা যাবে।’
স্বাস্ব্যকর্মীর অনিয়মের বিষয়ে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে, তা খুবই দুঃখজনক। যেহেতু মৌখিক অভিযোগ পেয়েছি, তাকে মৌখিকভাবে সতর্ক করা হবে। যদি কেউ লিখিত অভিযোগ দেন, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৪৬ মিনিট আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৪৭ মিনিট আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৪৮ মিনিট আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৪৯ মিনিট আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৫১ মিনিট আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৫২ মিনিট আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৫৪ মিনিট আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৫৬ মিনিট আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৫৯ মিনিট আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ১ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ১ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ২২ ঘণ্টা আগে