“দৃষ্টি শক্তি সতেজ রাখার অনন্য উৎস”
খালিক্ব মালিক রব মহান রব্বুল আলামীন তিনি ইরশাদ মুবারক করেন, “তোমাদের জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জীবনী মুবারক উনার মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। ”
আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তি আখিরী যামানায় আমার একটি পবিত্র সুন্নত উনাকে আঁকড়ে ধরবে, সে একশত শহীদ উনাদের সমপরিমাণ সওয়াব বা নেকী হাছিল করবে। ”
আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জীবনী মুবারক উনার মধ্যেই আমরা দেখতে পাই যে, তিনি সুরমা ব্যবহার করতেন ও ব্যবহারের আদেশ মুবারকও দান করতেন। যেমন: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আছ ছালিছাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত রয়েছে যে, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট ইছমিদ নামক সুরমা ছিলো। তিনি ঘুমানোর পূর্বে প্রত্যেক চোখ মুবারকে ৩ বার লাগাতেন। ”
মূলত, এই ইছমিদ সুরমা হচ্ছে চোখের বিভিন্ন রোগ থেকে শেফা লাভের উপায়। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “তোমাদের সুরমার মধ্যে ইছমিদ সুরমা সর্বোত্তম। যা চোখের দৃষ্টিতে সতেজ করে এবং চোখের পাতা উজ্জ্বল করে। এতদ্ব্যতীতও সুরমা ব্যবহারে মন, মেধা শক্তিশালী হয় এবং চোখ সর্বপ্রকার রোগমুক্ত থাকে। ” সুবহানাল্লাহ!
মূলত, নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লঅল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণেই রয়েছে সমস্ত ভালাই, কল্যাণ ও সফলতা। সর্বোপরি এটা মহান রব্বুল আলামীন উনার মুহব্বত লাভের এক অনন্য উপলক্ষ। সুতরাং আমরা যেন সর্বদা এই সুমহান পবিত্র সুন্নাত মুবারক পালন করতে পারি- মহান আল্লাহ পাক উনার নিকট সেই তাওফীক কামনা করি। আমীন!
-জান্নাতুল ফিরদাউসী।
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।