দুর্বল হয়ে পড়ছে জার্মানির অর্থনীতি
আল ইহসান ডেস্ক:
একই পুকুরের বড় মাছ ছোট মাছকে অনেক সময় খেয়ে ফেলার যে তত্ত্ব রয়েছে, অনেকে মনে করে ইউরোপীয় ইউনিয়নেও (ইইউ) সেটা ঘটছে। অর্থাৎ বড় অর্থনীতির দেশগুলো ছোট দেশগুলোকে শোষণ করেছে। কয়েক বছর আগে গ্রিসের দেউলিয়া দশা সবাইকে বেশ নাড়া দিয়েছিলো। যেকোনো বিচারে ইইউর সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতির দেশ জার্মানি। কিন্তু জার্মান অর্থনীতি এমন একটা অবস্থানে পৌঁছে গেছে, যা ফ্রান্স ও ইতালির মতো ইউরোপের অন্যান্য বড় দেশের জন্য রীতিমতো ঈর্ষার কারণ হয়েছে।
টানা ১৪-১৫ বছর ইউরোপের প্রধান অর্থনীতির দেশ হিসেবে পরিচিত জার্মানি সম্প্রতি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। চলতি বছরের এপ্রিলে দেশটির শিল্প উৎপাদন গত মাসের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ এবং গত বছরের তুলনায় এ বছর রফতানি শূন্য দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে বলে জার্মানির সরকারি সূত্রে জানা গেছে।
এদিকে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক ‘বুন্দেসব্যাংক’ চলতি বছরে দেশটির অর্থনৈতিক কার্যক্রম সার্বিকভাবে শ্লথ হয়ে আসতে পারে বলে নতুন করে পূর্বাভাস দিয়েছে। যেখানে গত বছরের ডিসেম্বরে ব্যাংকটি চলতি বছরে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিলো, সম্প্রতি তা সংশোধন করে শূন্য দশমিক ৬ শতাংশে কমিয়ে এনেছে।
ব্রেক্সিট-সংশ্লিষ্ট জটিলতার ফলে সৃষ্ট অনিশ্চয়তা, চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের ফলে বিশ্ববাণিজ্যে এক ধরনের শ্লথগতি, সম্প্রতি বিশ্বের বড় বড় বাজারে গাড়ি বিক্রি হ্রাস পাওয়া এসবের কোনোটি এড়াতে পারেনি জার্মান অর্থনীতি।
আরও পড়ুন
সব ›
তুমুল তুষারঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টির কবরে আম্রিকার পেনসিলভেনিয়া।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।…
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।