দুর্নীতি নিয়ে আ’লীগেই পরস্পরবিরোধী বক্তব্য
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ ছানী, ১৩৯২ শামসী সন , ৩০ জুন, ২০২৪ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সাম্প্রতিক সময়ে দুর্নীতি-লুটপাটের মাধ্যমে আলোচিত প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের বিপুল বিত্তবৈভবের মালিক বনে যাওয়ার ইস্যুতে বিব্রত সরকার ও আওয়ামী লীগ। ভেতরে ভেতরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদের মধ্যে।
বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় দুর্নীতি ও দুর্নীতিবাজদের প্রশ্নে সরকার ও ক্ষমতাসীন দলের নীতিনির্ধারক নেতাদের পরস্পরবিরোধী বক্তব্য জনমনে আরও বিভ্রান্তি ছড়াচ্ছে। বেশির ভাগ নেতা সরকারের ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে বক্তব্য দিলেও কেউ কেউ এমন সব বক্তব্য দিচ্ছেন, যেটা দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে ‘সাফাই গাওয়া’র শামিল হচ্ছে। এ অবস্থায় সরকার ও দলকে আরও অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে, এমনও মনে করছেন অনেকে।
সম্প্রতি সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতি-লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার বিষয় নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। একই সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে। এরই মধ্যে ছাগলকা-ে জড়িয়ে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ বানানোর অবিশ্বাস্য তথ্যও প্রকাশ্যে আসায় হতবাক সবাই। এ ছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের মাটিতে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের নৃশংসভাবে খুন হওয়ার পেছনেও দুর্নীতি-লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের মতো কারণ উঠে এসেছে। এসব বিষয় সরকার ও ক্ষমতাসীন দলকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ঠেলে দিয়েছে।
বিশ্লেষকরা আরও বলছেন, সাম্প্রতিক সময়ে একের পর এক পুলিশ ও প্রশাসনিক দুর্নীতি-লুটপাটের ভয়ংকর চিত্র গণমাধ্যমে উঠে আসছে। এতে সরকার ও আওয়ামী লীগের ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতিও প্রশ্নের মুখে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)