‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে গ্রামাঞ্চলে ১৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ঢাকায় এক-দুই ঘণ্টা লোডশেডিং থাকলেও গ্রামে ১৪ ঘণ্টা গড়ায়। গ্রামে বিদ্যুৎ থাকে না। ফলে এখন গ্যাস ছাড়া কারোর চুলা জ্বালানোর পথ নেই।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় সংসদে নিজের প্রস্তাবের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গ্যাস সংকটের বিষয়ে তুলে ধরে রুমিন ফারহানা বলেন, আমার নির্বাচনি এলাকা আশুগঞ্জ একটা শিল্পনগরী। এখানে সার কারখানা, বিদ্যুৎ, মিল, ফ্যাক্টারি আছে। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা দেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না। তিসাস গ্যাস ফিল্ড বাংলাদেশের অন্যতম গ্যাস কেন্দ্র। এখান থেকে ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডের মাধ্যমে সরবরাহ হচ্ছে। অথচ আমার নির্বাচনি এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকে না। চুলা মিট মিট করে জ্বলে। এর পরে মন চাইলে এক ঘণ্টার জন্য গ্যাস আসে, তারপরে আর খবর নাই।
তিনি বলেন, দেশে গ্যাসের সংকট আছে তারপরে শীতকালে চাহিদা আরও বাড়ে। অন্যদিকে আছে অবৈধ সংযোগ। ২০১৬ সাল থেকে বাসা-বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ হলেও কিছু অসৎ কর্মকর্তার সাহায্যে এখনও বেশকিছু মানুষ অবৈধ সংযোগ নিয়ে রেখেছে। এতে করে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। যাদের বাড়িতে (বৈধ) লাইন আছে তারাও গ্যাস পাচ্ছে না। এখন এলপিজি ও বৈদ্যতিক চুলাই ভরসা।
স্বতন্ত্র এ সংসদ সদস্য বলেন, আমাদের জীবনমান এতই উন্নয়ন হয়েছে যে গ্রামের মানুষ ফ্ল্যাটে থাকে, উঠান পাকা। মাটির চুলায় রান্না করা এখন বাস্তবতা বিবর্জিত। এক হাজার ৯০০ টাকার সিলিন্ডার ২২০০ টাকার কমে পাওয়া যায় না। ঢাকায় এক দুই ঘণ্টা লোডশেডিং থাকলেও গ্রামে ১৪ ঘণ্টা গড়ায়। গ্যাস ছাড়া চুলা জ্বালানোর পথ নাই। আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তার পরে অন্য জায়গায় যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাস মালিকদের কাছে নতিস্বীকার না করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)