দুর্নীতি দূর করার জন্য আমাদের ৩ জনকে দায়িত্ব দেয়া হয়েছে -শেখ রবিউল আলম
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ তাসি, ১৩৯৩ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে জ্ঞাতসারে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এই তিন মন্ত্রণালয় থেকে দূর্নীতি দূর করার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
ঢাকা-১০ আসন থেকে নির্বাচিত শেখ রবিউল আলম সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন হাবিবুর রশিদ ও রাজিব আহসান।
তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, এখানে প্রায় তিনটি মন্ত্রণালয়, কাজের পরিধি অনেক বড়। একজনের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। তাই আরও দুজন সহযোগী দরকার ছিল এবং দল বিবেচনা করে দুজন প্রতিমন্ত্রী দিয়েছে।
প্রতিমন্ত্রীদের সম্পর্কে তিনি বলেন, তারা দুজনই তরুণ এবং সাবেক ছাত্রনেতা। আমার সঙ্গে তাদের চমৎকার সম্পর্ক রয়েছে। তারা আমার সহযোগী হবেন, বাধা হবেন না। তিনজন একসঙ্গে কাজ করলে অনেক বেশি কাজ দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব হবে।’
মন্ত্রণালয়ের কাজ শুধু ঢাকাকেন্দ্রিক নয় উল্লেখ করে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন রাজধানীর প্রধান কাজগুলো করে। মন্ত্রণালয় যখন কাজ করে, তখন কোনো বিশেষ এলাকা বা আঞ্চলিক স্বার্থে নয়, বরং দেশের সামগ্রিক স্বার্থে কাজ করে। উন্নয়ন দৃশ্যমান করতে এবং অর্থনীতির চাকা সচল রাখতে এই তিনটি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই তিন মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ ও প্রকল্পের নামে অর্থ অপচয়ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, জ্ঞাতসারে দুর্নীতির কোনো সুযোগ নেই। যদি বেশি দুর্নীতি থেকেও থাকে, তবে বুঝতে হবে তা দূর করার জন্যই আমাদের তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনগণের অর্থ যেন জনকল্যাণে ব্যয় হয় এবং অপচয় না হয়, তা নিশ্চিত করাই লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারপ্রধান আস্থা রেখে আমাদের দায়িত্ব দিয়েছেন। জনগণও দলের ওপর আস্থা রেখে সরকার গঠন করতে দিয়েছে। নিশ্চয়ই আপনারা সুসংবাদ পাবেন। শুধু একটু ধৈর্য ধরবেন এবং বস্তুনিষ্ঠভাবে সবকিছু বিবেচনা করবেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












