দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, চিকিৎসার খরচ মেটাতেই নিঃস্ব বহু পরিবার
নিজস্ব প্রতিবেদক:
ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসার ব্যয় বহন করতে অনেক পরিবার তাদের সঞ্চিত অর্থ শেষ করে, সম্পত্তি বিক্রি করে, ঋণ করতে বাধ্য হয়। এভাবে অনেক পরিবারকেই নিঃস্ব হতে হয়। এত কিছুর পরও দেরিতে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু হওয়ার ফলে অনেক রোগীর শেষ রক্ষা হয় না।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দেওয়া তথ্যমতে, বেসরকারি হাসপাতালে ক্যানসার চিকিৎসায় উচ্চ ব্যয়ের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, বিশেষজ্ঞ চিকিৎসকের ফি এবং হাসপাতালে দীর্ঘ সময় থাকার খরচ। অন্যদিকে, সরকারি পর্যায়ে বিনা মূল্যে বা স্বল্প খরচে ক্যানসার চিকিৎসার সুযোগ খুবই সীমিত। বেসরকারি হাসপাতালে উচ্চ খরচের কারণে অনেক পরিবার দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করে। সেখানে সব মিলিয়ে খরচ আরও বেশি।
বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে স্তন ক্যানসার শনাক্ত হয় রোগের তৃতীয় বা চতুর্থ পর্যায়ে। যে কারণে রোগীদের সুস্থ হওয়ার হারও কম হয়। অন্য ক্যানসারগুলোর ক্ষেত্রেও শনাক্ত হওয়ার পর্যায় একই রকম হয়ে থাকে। খুব কম ক্ষেত্রেই একেবারে প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত হয়। এর বড় কারণ অসচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানোর প্রবণতা।
বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, দেশে ক্যানসারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসায় গড়ে ৫ লাখ ৪৭ হাজার ৮৪০ টাকা খরচ হয়। এই খরচ সর্বনিম্ন ৮১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয় ওষুধপত্রের জন্য। ক্যানসারের প্রথম স্তরে গড়ে চিকিৎসা খরচ প্রায় ৩ লাখ ৩১ হাজার টাকা। দ্বিতীয় স্তরে এই খরচ বেড়ে প্রায় ৭ লাখ টাকায় পৌঁছায়। এই ব্যয় মেটাতে প্রায় ৭৮ শতাংশ পরিবারকে ঋণ করতে হয়। ৬৫ শতাংশ পরিবার নিয়মিত আয় থেকে খরচ বহন করে। ৫৬ শতাংশ পরিবার সঞ্চয় ভাঙে। ৪০ শতাংশ পরিবার সম্পদ বিক্রি করতে বাধ্য হয়।
ব্যয়বহুল চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, দেশের সরকারি হাসপাতালের খরচ মধ্যবিত্তের নাগালে থাকলেও সেখানে চিকিৎসা পেতে দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ তালিকায় থাকতে হয়। ফলে অনেকের চিকিৎসায় ভাটা পড়ে। নিম্নবিত্ত অনেক পরিবার উপায়ন্তর না দেখে চিকিৎসাই বন্ধ করে দেন। এছাড়া আমাদের দেশে নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় স্বাস্থ্য বিমাও নেই। দাতব্য কর্মসূচিও তেমন নেই। সমাজকল্যাণ মন্ত্রণালয় দরিদ্র রোগীদের ৫০ হাজার টাকা দিয়ে থাকে। সাধারণ স্বাস্থ্য বিমা ও দাতব্য সহায়তা থাকলে ক্যানসার চিকিৎসার উচ্চ খরচের ধকল কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব হতো।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।