কুরবানীর পশুর হাট:
দুরত্ব আর যাতায়াত অসুবিধায় ভোগান্তিতে আফতাবনগর হাটের ক্রেতা-বিক্রেতারা -প্রধান সড়ক থেকে ৪ কিমি দূরে হাট
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৪ মে, ২০২৬ খ্রি:, ১০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আজ থেকে রাজধানীর কুরবানির হাটগুলোতে আনুষ্ঠানিকভাবে পশু বিক্রি শুরু হওয়ার কথা। এরই মধ্যে প্রায় সব হাটে পশু আসতে শুরু করেছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে আফতাবনগরের পশুর হাটে। আনুষ্ঠানিক দিনক্ষণ ঘনিয়ে এলেও এখনো জমে ওঠেনি হাটটি, ক্রেতাদের আনাগোনাও নামমাত্র।
ব্যবসায়ী ও স্থানীয়দের মতে, হাটের অতিরিক্ত দূরত্ব, যাতায়াত অসুবিধা এবং তুলনামূলক কম পশু আসার কারণেই এখনও জমেনি ঈদের আমেজ।
সরেজমিনে রামপুরা ব্রিজের প্রধান সড়ক থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে আফতাবনগর সংলগ্ন স্বদেশ প্রপার্টির ‘সানভ্যালী বালুর মাঠে’ অবস্থিত অস্থায়ী পশুর হাটে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় সুনসান নীরবতা।
আগে এই হাটটি বসত আফতাবনগরের ভেতরের মূল সড়কে, লোহার ব্রিজ থেকে শেষ মাথা পর্যন্ত। সেটি ছিল আবাসিক এলাকা ও বাসাবাড়ির নিকটে। তবে আদালতের বিতর্কিত নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছর সেখানে হাট বসেনি। এবার আদালতের নির্দেশনা মেনে আবাসিক এলাকার বাইরে, একেবারে শেষ প্রান্তে সানভ্যালী বালুর মাঠে হাটের ব্যবস্থা করা হয়েছে।
জায়গাটি খোলামেলা হলেও সাধারণ ক্রেতাদের জন্য সেখানে পৌঁছানোই যেন এক বড় যুদ্ধ।
বনশ্রীর বাসিন্দা মেহেদি হাসান ছোট ভাইকে নিয়ে হাট দেখতে এসে বলেন, এবারের হাটটি অনেক বেশি ভেতরে হয়েছে। যাতায়াত ব্যবস্থাও ভালো না। রামপুরা ব্রিজে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিকশা পেয়েছি। কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। এত ভেতরে সাধারণ মানুষ আসতে চাইবে না।
আরেক ক্রেতা অনিক বলেন, হাটটি এত ভেতরে যে এখান থেকে পশু কিনে নিয়ে যাওয়ার আগেই মানুষ এবং পশু ক্লান্ত হয়ে যাবে। তবে জায়গাটা খোলামেলা, অন্য হাটের মতো গাদাগাদি পরিবেশ নেই।
সিরাজগঞ্জ থেকে নয়টি মাঝারি আকারের গরু নিয়ে আসা হালিম মিয়া বলেন, জায়গাটা ফাঁকা, আশপাশে কোনো খাবারের দোকান নেই। খাওয়ার জন্য অনেক দূরে যেতে হচ্ছে।
এদিকে পশু চিকিৎসকদের বুথে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেন পাবনার বেপারী রমিজ মিয়া। তিনি বলেন, আমার একটি গরু ট্রাক থেকে নামানোর সময় পায়ে ব্যথা পায়। চিকিৎসার জন্য ডাক্তার এসে চিকিৎসা দেওয়ার পর এক হাজার টাকা চেয়েছে।
হাটের সার্বিক প্রস্তুতি ও বেপারীদের অভিযোগ নিয়ে যোগাযোগ করা হয় হাট পরিচালনাকারীদের একজন মাহমুদ হাসান শাহীনের সঙ্গে।
হাট অনেক দূরে সরিয়ে নেওয়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আফতাবনগরে অনেক খালি জায়গা ছিল। কিন্তু এলাকার কিছু লোক হাই-এলিট সোসাইটির নাম দিয়ে গত তিন বছর মানুষকে কষ্ট দিচ্ছে। এটা মুসলমানের দেশ, কোরবানির ব্যবস্থা তো কোথাও করতেই হবে। এবার হাট অনেক ভেতরে হওয়ায় কাস্টমার ও বেপারীদের কষ্ট হচ্ছে, তারপরও যতটুকু সম্ভব ব্যবস্থা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)