দুই নারী সাংবাদিকের মুসলিম পরিচয় জেনে বেধড়ক পেটাল দিল্লি পুলিশ
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ রবি, ১৩৯৪ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ভারতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি অনুষ্ঠান কাভার করতে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন দুই মুসলিম সাংবাদিক শাহীন খান ও তার সহকর্মী নাফিসা খান। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সাকেত থানা থেকে ধারণ করা এক ভিডিওতে শাহীনকে অভিযোগ করেন, পুলিশ তাদের শারীরিকভাবে নির্যাতন করেছে। খবর দ্য ওয়্যারের।
ওই ভিডিওতে দেখা যায়, দুই নারী সাংবাদিকের শরীরে আঘাতের চিহ্ন ছিল। এর মধ্যে নাফিসাকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখা যায়। এতে শাহীনের নিজের হাতের কালশিটে দাগের পাশাপাশি প্রায় সংজ্ঞাহীন নাফিসার উরুতে লাঠির আঘাতের স্পষ্ট লাল দাগ ফুটে ওঠে। নাফিসাকে তখন একটি সোফায় বসিয়ে তাদের সঙ্গে থাকা তৃতীয় এক নারীকে সান্ত্বনা দিতে দেখা যায়। তবে ওই ভিডিওতে চিত্রগ্রাহককে দেখা যায়নি।
ভিডিওতে শাহীন অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করার অপরাধে তাদের জোরপূর্বক টেনে-হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয়। তিনি অভিযোগ করেন, নিজের নাম প্রকাশের পর পুলিশ তার ধর্মীয় পরিচয় জানতে পারে। আর মুসলিম হিসেবে পরিচয় দেয়ার পর তাদের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়।
সাকেত থানায় অবস্থানকালে ধারণ করা সেই ভিডিওতে শাহীনের ক্যামেরায় এক পুলিশ সদস্য ও অন্য দুই ব্যক্তিকে দেখা যায়। ক্যামেরার সামনে ওই পুলিশ কর্মকর্তার দিকে তাকিয়ে শাহীনকে বলতে শোনা যায়, ‘আমাদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করার পর তারা আমার নাম জানতে চায়। আমি বলি আমার নাম শাহীন খান—আমার নামে খান আছে। আর কেবল এই কারণেই দিল্লি পুলিশের কর্মকর্তারা আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, লাঠি দিয়ে পিটিয়েছে এবং চড়-থাপ্পড় মেরেছে।’
দিল্লি পুলিশকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আজ মুসলিম পরিচয়ের কারণে আমাদের ওপর যে ধরনের ঘৃণা বর্ষণ করা হয়েছে, দিল্লি পুলিশকে এর জবাব দিতেই হবে।’
কংগ্রেস এবং আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতীসহ একাধিক বিরোধী রাজনৈতিক দল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে। তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)