দুই এমপির দ্বন্দ্বে ১০ খুন বরিশালে
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ আশির, ১৩৯১ শামসী সন , ২০ মার্চ, ২০২৪ খ্রি:, ০৬ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সহিংসতায় একের পর এক লাশ পড়ছে বরিশালের নদীঘেরা দুই উপজেলা হিজলা ও মেহেন্দীগঞ্জে। রাজনৈতিক কারণে এক দশকে ১০ খুনের ঘটনা ঘটেছে বরিশাল-৪ আসনের আওতাধীন এই অঞ্চলে। সর্বশেষ গত শনিবার খুন হন জামাল মাঝি নামের এক আওয়ামী লীগের নেতা।
মেঘনা ও শাখানদীবেষ্টিত সবুজ এই অঞ্চলে বেড়ে চলা সহিংসতার পেছনে দুই নেতার দ্বন্দ্বকে দায়ী করছেন স্থানীয়রা। তাদের একজন হলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ এবং অন্যজন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ড. শাম্মী। তবে ক্ষমতার এই লড়াইয়ে শাম্মী একা নয়, তার পাশে রয়েছে জেলা আওয়ামী লীগের নেতৃত্ব।
অন্যদিকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি পাওয়া পংকজের অবস্থান মাঠে বেশ শক্তপোক্ত। মেহেন্দীগঞ্জের আলিমাবাদ ইউনিয়নে জন্ম নেওয়া পংকজ উপজেলা আওয়ামী লীগে কোণঠাসা হলেও ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের বড় অংশই তার অনুসারী।
গত শনিবার হিজলা উপজেলার ধুলখোলায় খুন হওয়া ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জামাল মাঝি পংকজ নাথের অনুসারী। অভিযোগ উঠেছে, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদের অনুসারী ধুলখোলা ইউপি চেয়ারম্যান জামাল ঢালীর নেতৃত্বে চালানো হামলায় খুন হন জামাল মাঝি। আগের দিন একই স্থানে পংকজের অনুসারীরা সাইফুল ইসলাম নামের এক যুবককে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এর জেরে শনিবারের ওই হত্যাকা- ঘটেছে বলে মনে করছেন স্থানীয় নেতারা। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের হোসেন বলেন, নিহত জামাল মাঝি সংসদ সদস্য পংকজ গ্রুপের লোক ছিলেন। এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
জানতে চাইলে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত সংসদ সদস্য ড. শাম্মী আহমেদ বলেন, ‘আমার সঙ্গে পুলিশ সুপারের কথা হয়েছে। বলেছি, সুষ্ঠুভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দিন। ১০ বছর ধরে হিজলা ও মেহেন্দীগঞ্জে রাজনৈতিক সহিংসতায় মানুষ মারা যাচ্ছেন। সুস্থধারার রাজনীতি ফিরে না এলে এ হত্যাকা- বন্ধ হবে না। ’
ড. শাম্মীর সঙ্গে পংকজের বিরোধের বিষয়টি প্রকাশ্যে আসে গত বছরের অক্টোবরে তার বাবাকে নিয়ে পংকজের বক্তব্যকে ঘিরে। জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মহিউদ্দিন আহমেদ সম্পর্কে এক অনুষ্ঠানে পংকজ বলে, ‘বঙ্গবন্ধুকে খুনের পর মহিউদ্দিন আহমেদ ঢাকায় এমপি হোস্টেলে হাঁসের গোশত ও খিচুড়ি খেয়ে আমোদ-ফুর্তি করছেন। সেনাবাহিনীর হেলিকপ্টারে বরিশালে এসেছিলেন। তার লোক কামাল খানসহ (উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান) অন্যরা মেহেন্দীগঞ্জে বঙ্গবন্ধুর ছবি ভেঙে উল্লাস করেছেন। ’
পংকজের এমন বেফাঁস বক্তব্যের পর শাম্মীর সঙ্গে তার বিরোধ তুঙ্গে ওঠে, যার রেশ দেখা যায় গত জাতীয় সংসদ নির্বাচনে। এই নির্বাচনে শাম্মী আহমেদ আওয়ামী লীগের মনোনয়ন পেলে তার নির্বাচন ঠেকে যায় পংকজের করা অভিযোগে। পংকজের অভিযোগ ছিল, শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছে। এই অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয়ে যায় শাম্মীর, আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফের সংসদ সদস্য নির্বাচিত হয় পংকজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












