১০০ টি চমৎকার ঘটনা
দীর্ঘ সাধনার ফসল
ঘটনা-৪৭
, ১৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাবি’ ১৩৯১ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
তারপর সেই পাদ্রী ইন্তেকাল করলো। হযরত সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মক্কা শরীফ ও মদীনা শরীফে আসার জন্য এক আরবীয় কাফেলার সাথে রওনা হলেন। রাস্তায় তারা চক্রান্ত করে উনাকে গোলাম হিসেবে বিক্রি করে ফেললো। তিনি এক ইহুদীর গোলাম হয়ে মদীনা শরীফ পৌঁছলেন। উনার বয়স তখন অনেক; তবুও তিনি নূরে মুজাসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য অপেক্ষা করতে লাগলেন।
একদিন তিনি খেজুর গাছের উপরে ছিলেন। গাছ পরিষ্কার করছিলেন। আর উনার ইহুদী মনিব ছিল সেই গাছের গোড়ায়। এমন সময় এক লোক এসে সংবাদ দিল যে, যিনি আখিরী নবী তিনি মদীনা শরীফে এসেছেন, উনার সাথে সাক্ষাৎ করা দরকার ইত্যাদি। এটা শুনে হযরত সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি খুব দ্রুত গাছের উপর থেকে নীচে নেমে আসলেন। উনার মনিবকে জিজ্ঞেস করলেন, ‘লোকটা কি বললো?’ মনিব উল্টো উনাকে আঘাত করলো এবং বললো, ‘সেটা তোমার জানার বিষয় না। তুমি গোলাম, তুমি তোমার গোলামী করো।’
হযরত সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আর কিছু বললেন না। কিন্তু একদিন চুপি চুপি কিছু খেজুর নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবার শরীফে হাযির হলেন। বললেন, ‘ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এটা আপনার জন্য নিয়ে এসেছি।’ মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নেয়ার জন্য হাত মুবারক বাড়ালেন। তখন হযরত সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, ‘হুযূর! এটা ছদক্বা।’ এটা শুনে মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাত মুবারক পিছিয়ে নিলেন। ছদক্বার হক্বদার ছাহাবী যাঁরা ছিলেন উনাদেরকে দিয়ে দিলেন এবং বললেন, ‘আপনারা খেয়ে ফেলুন এটা আমার জন্য জায়েয নেই।’ সুবহানাল্লাহ!
ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৪)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত উম্মে আতিয়্যাহ আল আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












