দিল্লিতে নামাযরত মুসল্লিদের আঘাত, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে মাহমুদ মাদানির চিঠি
, ২৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ আশির, ১৩৯১ শামসী সন , ১১ মার্চ, ২০২৪ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দিল্লিতে নামাযরত মুসল্লিদের আঘাত করেছে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত এবং দিল্লির এলজিকে চিঠি দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি। গত জুমুয়াবার (৮ মার্চ) ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মাদানি বলেন, এই ধরনের ঘৃণ্য কর্মকা- বিশ্বব্যাপী প্রভাব ফেলবে। বৈশ্বিক পর্যায়ে দেশের পরিচয় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।
তিনি আরো বলেন, পুলিশের মনোভাব দেখে মনে হচ্ছে, তিনি ইসলামোফোবিয়ায় ভুগছেন এবং সাম্প্রদায়িক চিন্তাধারায় প্রভাবিত। তাই তাকে বুদ্ধিবৃত্তিক সংস্কারের সাথে কাজের প্রতি দায়িত্বশীল হওয়ার প্রশিক্ষণ দেয়া প্রয়োজন।
জমিয়ত সভাপতি বলেন, আমরা স্বীকার করি যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য পুলিশের দায়িত্ব পালন করা উচিত। তবে ধর্মীয় বিষয়ে সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ।
মাদানি চিঠিতে লিখেছেন, আমি আপনাকে অবিলম্বে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের ধর্মীয় পটভূমি নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়ার জন্য নির্দেশনা জারি করার জন্য অনুরোধ করছি।
তিনি আরো লেখেন, ‘আইন নিজের হাতে তুলে না নিয়ে নিজেদের জীবন ও স্বাধীনতা রক্ষা করতে হবে এবং সাম্প্রদায়িক ও দেশ ভাঙা শক্তির হাতিয়ার পুলিশ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমি আশা করি এই বিষয়ে আপনার দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনবে এবং জড়িত পুলিশ কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)