দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ বাবার মৃত্যু
, ০৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দিনাজপুরের নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ বাবা আব্দুল কাশেমের (৭০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার জয়পুর ইউনিয়নের শালঘরিয়া দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে জুমুয়াবার সকাল ১০টায় ফুলবাড়ী পৌর শহরের রেল গেট এলাকা থেকে নিহতের ছেলে মাসুদ রানাকে (২৪) আটক করে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত কাশেম ওই গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে।
তার ছেলে মাসুদ রানা মানসিক ভারসাম্যহীন। তিনি আলাদা একটি বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার রাতে তার বাবা কাশেম তাকে খাবার দিতে যান। ওই সময় পারিবারিক বিষয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাসুদ তার বাবার মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তক্ষরণ হয়।
পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরের দিন জুমুয়াবার সকালে মাসুদের মা মাহমুদা বেগম ছেলের বাড়িতে গিয়ে কাশেমকে রক্তাত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পরিবারের অন্য সদস্যরা জানায়, মানসিক ভারসাম্যহীন মাসুদ প্রায়ই পরিবারের সদস্যদের ওপর ক্ষিপ্ত হয়ে মারধর ও ভাঙচুর করেন। সে কারণেই তাকে আলাদা বাড়িতে রাখা হয়।
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক সিরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাথায় লাঠি জাতীয় কিছুর আঘাত থেকে রক্তক্ষরণে আব্দুল কাশেমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ছেলে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)