সাত দেশে চিঠি:
দাম নিয়ে ‘অরাজকতার’ পর এলপিজি আমদানিতে বিপিসির তোড়জোড়
, ২৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
সরকারের অনুমতির পর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির জন্য উৎস নিশ্চিত করতে সাত দেশের ৯ সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এসব প্রতিষ্ঠান থেকে বিপিসি পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানি করে থাকে। ২১ জানুয়ারি বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মণিলাল দাস এ চিঠি দেয় ।
এর আগে, দেশে সংকট তৈরি হলে বিপিসি নিজস্ব ব্যবস্থাপনায় এলপিজি আমদানির আগ্রহ প্রকাশ করে গত ১০ জানুয়ারি মন্ত্রণালয়ের চিঠি দেয়। গত ২০ জানুয়ারি বিপিসিকে তিন শর্তে এলপিজি আমদানির অনুমতি দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
এলপিজি ব্যবসায়ীরা বলছেন, দেশে বর্তমানে বছরে ১৫ লাখ টনের বেশি এলপিজির চাহিদা রয়েছে। এর মধ্যে গত অক্টোবর মাসে ইরান থেকে তেল ও এলপিজি আমদানি এবং পরিবহনে সহায়তাকারী ৫০টিরও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এতে দেশে আমদানি করা এলপিজি পরিবহনের জাহাজের সংকট তৈরি হয়। আবার দেশেও এলসি জটিলতার কারণে বেশ কয়েকটি প্রতিষ্ঠান গত ডিসেম্বরে এলপিজি আমদানি করতে পারেনি। পাশাপাশি শীতের সময়ে চাহিদা বাড়ার সঙ্গে সরবরাহে ঘাটতি হওয়ায় বাজারে এলপিজির সংকট তৈরি হয়।
দেশে এলপিজির সরবরাহ ঘাটতির সুযোগে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ডিলার ডিস্ট্রিবিউটররা সিন্ডিকেট কারসাজির মাধ্যমে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারে ৫০০ থেকে এক হাজার টাকাও বেশি আদায় করতে শুরু করে। আবার চাহিদামাফিক গ্যাস না পেয়ে বেকায়দায় পড়েন সাধারণ ভোক্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)