দস্তরখানায় পতিত খাদ্য উঠিয়ে খাওয়ার ফযীলত (৫)
জান্নাতী হওয়া যায়:
বাযযার ও তবারানী কিতাবে বর্ণিত আছে, একদিন সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম তিনি অযুখানায় প্রবেশ করলেন। দেখতে পেলেন, (ফল জাতীয়) কোন খাবার কিংবা তার কিছু অংশ ড্রেনে বা পানি চলাচলের স্থানে পরে আছে। তিনি তা তুলে ভালোভাবে ধৌত করলেন। অতঃপর খাদিমকে দিয়ে বললেন, আপনার কাছে রাখুন। আমার অযু শেষ হলে আমাকে স্মরণ করিয়ে দিবেন।
তিনি অজু শেষ করে, খাদিমকে বললেন, খাবারটি দিন। খাদিম বললেন, হে আমার মনিব! আমি তা খেয়েছি। তিনি উনাকে বললেন, যান! আমি আপনাকে আযাদ বা মুক্ত করে দিলাম। খাদিম বললেন, হে আমার মনিব! কোন কারণে আমাকে আযাদ করে দিলেন? তিনি ইরশাদ মুবারক করেন, আমি আমার সম্মানিতা আম্মাজান সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ উম্মু আবীহা নূরুর রবিয়াহ হযরত যাহরা আলাইহাস সালাম উনার কাছে শুনেছি।
তিনি উনার মহাসম্মানিত আব্বাজান, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে শুনেছেন। তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ اَخَذَ لُقْمَةً اَوْ كَسْرَةً مِنْ مَّـجْرَى الْغَائِطِ وَالْبَوْلِ فَاَخَذَهَا فَاَمَاطَ عَنْهَا الْاَذٰى وَغَسَلَهَا غَسْلًا نِعِمَّا ثُـمَّ اَكَلَهَا لَـمْ تَسْتَقِرْ فِـىْ بَطْنِهٖ حَتّٰـى يُغْفَرَ لَه. فَمَا كُنْتُ لَاَسْتَخْدِمُ رَجُلًا مِّنْ اَهْلِ الْـجَنَّةِ
অর্থ: ড্রেনে বা পানির নালায় পতিত কোন খাদ্য-দ্রব্য যদি কেউ উঠায়, ময়লা, ধুলা-বালি ছাড়িয়ে ভালোভাবে ধৌত করে খায়, তাহলে সেই খাদ্য পেটে প্রবেশ করার সাথে সাথে মহান আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ! কাজেই, আমি একজন জান্নাতী লোক থেকে খিদমত নিতে পারি না। সেজন্যই আপনাকে আযাদ বা মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ (আবূ ইয়া’লা)
খাদ্য উঠিয়ে খাওয়ার কাইফিয়াত বা পদ্ধতি:
দস্তরখানা থেকে খাবার উঠিয়ে খাওয়া সুন্নত। তার কাইফিয়াত বা পদ্ধতি হচ্ছে বাম হাত দ্বারা খাবার উঠিয়ে, ডান হাতে রাখবে। অতঃপর ডান হাত দ্বারা খেতে হবে। বাম হাত দ্বারা উঠিয়ে সরাসরি মুখে দিবে না। কেননা বাম হাত দ্বারা খাবার খাওয়া নিষেধ। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খাবারের সময় প্রয়োজনে দু’হাত মুবারক ব্যবহার করেছেন। তবে বাম হাত মুবারক দ্বারা খাবার খাননি।
উল্লেখ্য যে, খাদ্য খাবার সময় ডান হাত দ্বারা পেয়ালা বা গ্লাস ধরলে ডান হাতের খাদ্য কণা ইত্যাদি পেয়ালা বা গ্লাসে লেগে যায়। যার ফলে পেয়ালা নোংরা বা অরুচিকর হয়। তাই পেয়ালা বা গ্লাস কিংবা অন্য কিছু বাম হাত দিয়ে ধরতে হয়। কিন্তু ডান হাত পেয়ালা কিংবা গ্লাসের সাথে লাগিয়ে দিতে হবে। একইভাবে অন্যান্য ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য।
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ কাওছার আহমদ।
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।