দস্তরখানায় পতিত খাদ্য উঠিয়ে খাওয়ার ফযীলত (২)
গোনাহ খতা ক্ষমা হয়:
পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ اُمِّ حَرَامٍ الْاَنْصَارِىْ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَتَبَّعً مَا يَسْقُطُ مِنَ السُّفْرَةِ غُفِرَ لَه.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে হারাম আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ননা করেন। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি দস্তরখানে পরে যাওয়া খাবার উঠিয়ে খাবে মহান আল্লাহ পাক তিনি তার সকল গুণাহখতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ! (আল জামিউস সগীর-২/৫৮৭, মাজমাউয যাওয়ায়িদ-৫/৩৪, কাশফুল আসতার-৩/৩৩৪, হিলইয়াতুল আউলিয়া-৫/২৪৬)
রুটি আসমান-যমীনের বিশেষ নিয়ামত:
বিশেষত যে রুটির টুকরা বা অংশ বিশেষ দস্তরখানে পরে তা একান্ত মুহব্বত ও তা’যীম-তাকরীমের সাথে উঠিয়ে খাওয়া উচিত। কেননা, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ جَابِرٍ بْنِ عَبْدِ الله رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَكْرِمُوا الْـخُبْزَ فَاِنَّه مِنْ بَرَكَاتِ السَّمَاءِ وَالْاَرْضِ
অর্থ: হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা রুটিকে সম্মান করো। কেননা নিশ্চয়ই উহা আসমান ও যমীনের বরকত তথা বিশেষ, অন্যতম শেয়ার বা নিদর্শন। (জামিউল আহাদিস-২/৫৮৭, মাজমাউয যাওয়াদি-৫/৩৪, কাশফুল আসতার-৩/৩৩৪, হিলয়াতুল আউলিয়া-৫/২৪৬, ইক্বদুল ফরীদ-৮/৪)
সন্তান-সুন্দর আকৃতি বিশিষ্ট হয়:
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اَكَلَ مَايَسْقُطُ مِنَ الْـمَائِدَةِ خَرَجَ وَلَدَه صَبَاحَ الْوُجُوْهِ وَنَفٰى عَنْهُ الْفَقْرَ.
অর্থ: রঈসুল মুফাসসিরীন, সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, (সন্তানসম্ভবা মহিলা) যদি দস্তরখানায় পরে যাওয়া খাদ্য উঠিয়ে খায় তাহলে তিনি সুশ্রী-সুন্দর আকৃতি বিশিষ্ট সন্তান লাভ করবেন। সুবহানাল্লাহ! আর মহান আল্লাহ পাক তিনি উনার অভাব-অনটন দূর করে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ! (দায়লামী শরীফ)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ কাওছার আহমদ।
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।